জাতীয়

ভাই-বোনকে তুলে নিয়ে ছাত্রলীগ-যুবলীগের মুক্তিপণ আদায়

বিডি নিউজ ৬৪: পুলিশ পরিচয় দিয়ে প্রবাসীর বাড়ি থেকে ভাই-বোনকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় তারা ওই ঘরে ভাঙচুর, নগদ ২৬ হাজার টাকা ও স্বর্ণলংকার লুটে করে নেয়। জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের ওমান প্রবাসী আলাউদ্দিন রাজুর বাড়িতে বেড়াতে এলে মঙ্গলবার (১২ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদনান নামে এক যুবলীগকর্মীকে …

বিস্তারিত পড়ুন

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিডি নিউজ ৬৪:  জেলার মনোহরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বুধবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বাতাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম জানান, নোয়াখালীগামী নোয়খালী এক্সপ্রেস বাস (ঢাকা মেট্রো-গ ১৪-২২৪৯) এবং …

বিস্তারিত পড়ুন

কাল মঙ্গোলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: ১১তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে (আসেম) যোগ দিতে বৃহস্পতিবার (১৪ জুলাই) উলানবাটরের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৫ ও ১৬ জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে এশিয়া-ইউরোপ বৈঠক (আসেম) অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা মুখ্য আলোচনায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের পাশাপাশি …

বিস্তারিত পড়ুন

সরকারের পদক্ষেপেই দুর্যোগে ক্ষয়ক্ষতি কমেছে

বিডি নিউজ ৬৪: দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের কারণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বুধবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে দুর্যোগ ঝুঁকি কমাতে জার্নালিস্ট ফেলোশিপ কার্যক্রম সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি। সেভ দ্য …

বিস্তারিত পড়ুন

গাজীপুরে স্ত্রীকে খুন, স্বামী পলাতক

বিডি নিউজ ৬৪: গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় পারিবারিক বিরোধের জেরে আছমা বেগম নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনার পর পালিয়েছে স্বামী আতাউল্লাহ। মঙ্গলবার রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত আছমা বেগম লক্ষ্মীপুর জেলার বিজয় নগর গ্রামের ফয়েজ আহম্মেদের মেয়ে। কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান, গতকাল মঙ্গলবার …

বিস্তারিত পড়ুন

সুরমায় তলিয়ে গেলেন শিক্ষক

বিডি নিউজ ৬৪: খেয়া পারের সময় সুরমা নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলী (৫০)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কাজিরবাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম …

বিস্তারিত পড়ুন

জমি নিয়ে বিরোধে ভিক্ষুকে কুপিয়ে জখম

বিডি নিউজ ৬৪: কক্সবাজার শহরে বৌদ্ধ বিহারে জমি নিয়ে বিরোধে এক ভিক্ষুর হামলায় আহত হয়েছেন উপেন দিতা (৭৭) নামে অপর এক বৌদ্ধ ভিক্ষু। বুধবার সকাল ৭টায় উ মাং তারা নামের বৌদ্ধ ক্যাংয়ে এ ঘটনা ঘটে। আহত বৌদ্ধ ভিক্ষু উপেন দিতাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রফিকুল ইসলাম জানান, বৌদ্ধ ভিক্ষুর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে …

বিস্তারিত পড়ুন

ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বিডি নিউজ ৬৪: দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় সিলেট এমএজি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) বিষয়টি বাংলামেইলকে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সকল ইউনিটের সঙ্গে বৈঠক করা হয়েছে। সবগুলো ইউনিটকে …

বিস্তারিত পড়ুন

টার্গেট ‘অন্য ধর্মে’ বিশ্বাসী বিদেশিরা

বিডি নিউজ ৬৪: গুলশানের ৭৯ নম্বর সড়কের ওকিচেন রেস্টুরেন্ট ও হলি আর্টিসান বেকারিতে সবচেয়ে বেশি যেতেন ইতালীয়রা। এর পরই আছেন স্প্যানিশ, জাপান ও ফ্রান্সের নাগরিক। যে নয় ইতালীয় নিহত হন, তারা সবাই ওই রেস্তোরাঁয় প্রায়ই যেতেন। ঘটনার দিন তারা আগেই বুকিং দিয়ে ওকিচেনে যান। নিহত সাত জাপানি একই মালিকের আরেকটি রেস্তোরাঁয় নিয়মিত অতিথি ছিলেন। গুলশানের ১১৯ নম্বর সড়কে ইজমি নামের …

বিস্তারিত পড়ুন

মেহেরপুরে গরু ব্যবসায়ীদের সব পুঁজি লুটে নিল ডাকাতরা

বিডি নিউজ ৬৪: মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কের গাংনী উপজেলার আকুবপুর চটকাতলা এলাকায় গরু ব্যবসায়ীদের সব পুঁজি লুটে নিয়েছে ডাকাতরা। মঙ্গলবার রাতে রাস্তায় গাছ ফেলে প্রায় ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনায় ব্যবসার সর্বস্ব হারিয়েছেন কয়েকজন গরু ব্যবসায়ী। ভুক্তভোগীরা জানান, ছিনতাইকারীরা গরু ব্যবসায়ীদের কয়েকজনের ক্ষুদ্র পুঁজির সবই কেড়ে নিয়েছে। সাতজন গরু ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এ নিয়ে গত এক মাসে …

বিস্তারিত পড়ুন