জাতীয়

ভোলায় ফের বিদ্যুৎ বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি

বিডি নিউজ ৬৪: মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিদ্যুতের উৎপাদন কেন্দ্র ভোলার বোরহানউদ্দিনে ফের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাত পৌনে ৩টার দিকে সেহরির সময়ে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। আজ শনিবার সকাল ৮টার দিকে মাত্র এক ঘন্টার জন্য এসে ৯টার দিকে ফের বিদ্যুৎ চলে যায়। রমজান মাসেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার হাজার হাজার বিদ্যুৎ …

বিস্তারিত পড়ুন

ডোমারে বোরো ধান সংগ্রহে ব্যাপক অনিয়মের অভিযোগ

বিডি নিউজ ৬৪: নীলফামারীর ডোমারে খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহে ব্যাপক অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেছে। কৃষি কাজের সাথে জড়িত নয় এমন ব্যক্তিদের নাম কৃষকদের তালিকায় তুলে তাদের নামে ধান সংগ্রহ করছে এক শ্রেণির চালকল মালিক ও ফড়িয়ারা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত কৃষকরা। ব্যাহত হচ্ছে কৃষকবান্ধব সরকারের ভাবমুর্তি । অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা অনুযায়ী, উপজেলা সংগ্রহ ও মনিটরিং …

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোদি

বিডি নিউজ ৬৪: গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, ঢাকায় আক্রমণ আমাদের অনেক কষ্ট দিয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং এ আক্রমণের তীব্র নিন্দা জানাই। তিনি আরও জানান, বাংলাদেশের এ শোকের সময় ভারত বাংলাদেশি ভাই ও বোনদের সঙ্গে আছে। …

বিস্তারিত পড়ুন

নিহতদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারে : আইএসপিআর

বিডি নিউজ ৬৪: গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত সবাই বিদেশি বলে প্রথমে জানালেও আইএসপিআর থেকে পরে বলা হয়েছে, এর মধ্যে কয়েকজন বাংলাদেশিও থাকতে পারে। আজ শনিবার সন্ধ্যায় আইএসপিআরের পক্ষ থেকে একথা জানানো হয়। এর আগে দুপুরে সেনা সদরে সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, হলি আর্টিজান বেকারিকে কমান্ডো অভিযানে জঙ্গিমুক্ত করার পর ২০টি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে …

বিস্তারিত পড়ুন

এসি রবিউল-ওসি সালাহ উদ্দীনের মরদেহ ঢামেক হাসপাতালে

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে পাঁচ মিনিটের ব্যবধানে দুই জনের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে ঢামেক হাসপাতালে আনা হয়। দুটি মরদেহ ময়নাতদন্ত শেষে বাদ …

বিস্তারিত পড়ুন

কোনো অপশক্তিকে ছাড় দেয়া হবে না: আশরাফ

বিডি নিউজ ৬৪: গুলশান ২ নম্বরের হলি আর্টিসান বেকারি নামের রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় জড়িত কোনো অপশক্তিকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি তার এ অবস্থান তুলে ধরেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টায় তিনি এ স্ট্যাটাস দেন। বর্তমানে তিনি ব্যক্তিগত সফরে লন্ডন অবস্থান করছেন। তিনি …

বিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের হামলার ঘটনায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি মো. আশরাফুজ্জামান জানিয়েছেন। এদিকে ইতিমধ্যে বিমানবন্দর এলাকায় এপিবিএনের বিশেষায়িত একটি টিম সিআরটি বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে। এ ছাড়া বিমানবন্দর এলাকার আশপাশে র‍্যাব সদস্যরা টহল অব্যাহত রেখেছেন।

বিস্তারিত পড়ুন

সর্বোচ্চ সতর্ক পুলিশ, উর্ধ্বতনদের মাঠে থাকার নির্দেশ

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।  কূটনৈতিক অফিস, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, ধর্মীয় প্রতিষ্ঠান, মার্কেট-শপিংমল, রেলস্টেশন-বিমানবন্দর এবং সরকারি-বেসরকারি প্রায় এক শ স্পর্শকাতর স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীর বিভিন্ন প্রবেশপথে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।  উর্ধ্বতন সব …

বিস্তারিত পড়ুন

নড়াইলে ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা নিহত

বিডি নিউজ ৬৪: নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামে ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা হাফিজ মুন্সি (৪২) নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এটি ডাকাতির ঘটনা, নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির পরিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী হাফিজ সম্প্রতি দেশে এসে বাড়ি তৈরির কাজ …

বিস্তারিত পড়ুন

১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে নিহত ২৮

বিডি নিউজ ৬৪: শুক্রবার রাত ৯টার দিকে একদল বন্দুকধারী রাজধানীর কূটনীতিকপাড়ার হলি আর্টিজান বেকারির ক্যাফেতে অস্ত্র ও বিস্ফোরকসহ ঢুকে বিদেশিসহ কয়েকজনকে জিম্মি করেন। তাদের মোকাবেলায় গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সামরিক বাহিনী এই জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানে নামে শনিবার সকালে। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে নিহতের সংখ্যা ২৮।  এদেরমধ্যে ২০ জনকে রাতে নৃশংসভাবে হত্যা করা হয়।  …

বিস্তারিত পড়ুন