সিনিয়র করেসপন্ডেন্ট
August 1, 2016
বিডি নিউজ ৬৪: ভাঙ্গা উপজেলায় তানজিলা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার হামেরদী ইউনিয়ন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছোটপানাডুবি গ্রামের মুন্নু শেখের মেয়ে এবং মাধবপুর টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বসার আহম্মেদ জানান, দুপুরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
August 1, 2016
বিডি নিউজ ৬৪: রাজধানীর একটি এলাকায় অফিস ছুটির পর টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধের একটি সাময়িক মহড়ার আয়োজন করা হয়েছে। সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৫টার মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এ মহড়ার আয়োজন করছে। বিটিআরসি গণমাধ্যম বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জাকির এ তথ্য বাংলামেইলকে নিশ্চিত …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
August 1, 2016
বিডি নিউজ ৬৪: বরিশালের গৌরনদী উপজেলার বাদামতলা এলাকা থেকে ২০৭ পিস ইয়াবাসহ রাজ্জাক বেপারী (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজ্জাক পৌরসভার দক্ষিণ পালরদী মহল্লার নুরুল ইসলাম বেপারীর ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
August 1, 2016
বিডি নিউজ ৬৪: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার চক্রান্ত উদঘাটনে এবং ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করতে একটি কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নাজমুল করিম স্টাডি সেন্টারের উদ্যোগে বিশ্ববিদ্যালয় আর সি মজুমদার আর্টস মিলনায়তনে “বাংলাদেশের রাজনীতি: না জানা কিছু কথা” শীর্ষক আলোচনা সভায় সভাপতির …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
August 1, 2016
বিডি নিউজ ৬৪: জামালপুরে যমুনার পানি ২০ সেন্টিমিটার কমলেও ব্রহ্মপুত্রে ১০ সেন্টিমিটার বেড়েছে। এতে জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে জেলার পাঁচ লক্ষাধিক পানিবন্দি মানুষের দুর্ভোগ। সেই সঙ্গে বন্যার্তদের মাঝে ত্রাণের জন্য চলছে হাহাকার। এ ছাড়া আজ সোমবার পানিতে ডুবে নিহত আরো একজনের লাশ উদ্ধার হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীতে …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
August 1, 2016
বিডি নিউজ ৬৪: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুগ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে আবাসিক হল থেকে তাদের আটক করা হয়। পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এ তথ্য বাংলামেইলকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ তবে তাদের নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। আটককৃত ছয়জন …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
August 1, 2016
বিডি নিউজ ৬৪: জেলার মুরাদনগরে জ্বাল টাকাসহ চার পুলিশ সদস্যকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এসময় পুলিশের ছোড়া গুলিতে এক বৃদ্ধাসহ আহত হয়েছে অন্তত আরো ১০জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাসুদা আক্তার নামে একজন নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্যে তাৎক্ষণিক ভাবে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১ আগস্ট) সকালে মুরাদনগর …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
August 1, 2016
বিডি নিউজ ৬৪: নাম-পরিচয়হীন ৬৬ বছরের পর নতুন বাংলাদেশ যেন তাদের কাছে এক নবজন্মের ঠিকানা। নতুনভাবে নাম-পরিচয় নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। তাইতো ১ আগস্ট প্রথম বর্ষপূর্তিতে তারা তাদের এই মুুক্তিকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে পালন করেছে। নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের ৩১ নম্বর নগর জিগাবাড়ি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা পারুল বেগম (২৭)। নতুন বাংলাদেশি হওয়ার পর উন্নয়ন প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
August 1, 2016
বিডি নিউজ ৬৪: জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আব্দুল্লাহপুর-তেরমুখ-উলুখোলা সড়ক উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ আছে একটি উপলক্ষ পেলেই চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজির ঘটনারোধে আমাদের প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি রয়েছে। শোক দিবসের ভাবগাম্ভীর্য নষ্ট …
বিস্তারিত পড়ুন
সিনিয়র করেসপন্ডেন্ট
July 30, 2016
বিডি নিউজ ৬৪: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ৩০টি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে অন্তত ২৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার রাতে ব্রহ্মপুত্রের পানির চাপে বাঁধটি ভেঙে যায়। এতে প্রায় ৫০টি বসতঘর পানিতে ভেসে যায়। আহত হয় ১০ জন। ফুলছড়ি উপজেলার উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গাইবান্ধা-ফুলছড়ি সড়কের …
বিস্তারিত পড়ুন