জাতীয়

ক্রান্তিকালে পিছপা হয়নি বিচার বিভাগ: প্রধান বিচারপতি

বিডি নিউজ ৬৪: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছেন আদালত। ক্রান্তিকালে পিছপা হয়নি বিচার বিভাগ, ভবিষ্যতেও হবে না। প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের আয়োজনে জাতীয় শোক দিবসের কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আজ সোমবার সকালে সুপ্রিম কোর্ট চত্বরে স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপনের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  এ সময় তিনি বলেন, কতিপয় বিপথগামী সেনা সদস্য জাতির জনক …

বিস্তারিত পড়ুন

বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

বিডি নিউজ ৬৪: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত  অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার রাত ৩টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিস, মাইজদী, সোনাইমুড়ী এবং  লক্ষ্মীপুর থেকে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ৩টার দিকে …

বিস্তারিত পড়ুন

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

বিডি নিউজ ৬৪: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে। রয়েছেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় …

বিস্তারিত পড়ুন

পিরোজপুরে দুই শিশু ও মায়ের মৃতদেহ উদ্ধার : স্বামী পলাতক

বিডি নিউজ ৬৪: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই শিশুকন্যাকে হত্যার পর তাদের মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঠবাড়িয়ার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, রবিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে। আমাদের ধারণা, সন্তানদের বিষপান করিয়ে হত্যার পর তাদের মা-ও বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত তিনজনের মুখে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় থানায় একটি …

বিস্তারিত পড়ুন

উনার শুভবু‌দ্ধির উদয় হ‌য়ে‌ছে : ডেপু‌টি স্পিকার

বিডি নিউজ ৬৪: এবার বঙ্গবন্ধুর শাহাদতবা‌র্ষিকী‌তে বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া জন্মদি‌নের কেক না কাটায় ডেপু‌টি স্পিকার অ্যাড‌ভো‌কেট মো. ফজ‌লে রাব্বী মিয়া ব‌লে‌ছেন, উনার শুভবু‌দ্ধির উদয় হ‌য়ে‌ছে। আজ সোমবার সকা‌লে ফুলছ‌ড়ি শহীদ মিনা‌রে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ভাস্কর্য জগজ্জয়ীতে পুষ্পস্তবক অর্পণ ক‌রেন ডেপু‌টি স্পিকার। গজা‌রিয়া ইউ‌পি আ‌য়ো‌জিত বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৪১তম শাহাদতবা‌র্ষিকী উপল‌ক্ষে আয়োজিত আ‌লোচনা সভা ও দোয়া মহ‌ফি‌লে এ …

বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে গরুবোঝাই ট্রাকে ডাকাতি

বিডি নিউজ ৬৪: ঝিনাইদহের শৈলকুপার চড়িয়ারবিল নামক স্থানে গরুবোঝাই ট্রাকে  ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল গরু ব্যবসায়ী ও ট্রাকের চালকসহ পাঁচজনকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে অচেতন অবস্থায় ফেলে যায়। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে একদল গরু …

বিস্তারিত পড়ুন

ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

বিডি নিউজ ৬৪: ফরিদপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। আজ সোমবার সকাল ৮টায় ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোকযাত্রা বের হয়। শোকাযাত্রাটি শহরের অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অস্থায়ী মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মে. জামিল হাসান এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন …

বিস্তারিত পড়ুন

চাঁদপুরে শোক দিবসে র‌্যালি

বিডি নিউজ ৬৪: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি বের করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় র‌্যালিটি বের হয়ে শহরের নতুন বাজার মোড় হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির …

বিস্তারিত পড়ুন

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

বিডি নিউজ ৬৪: জাতীয় শোক দিবসে মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. শাহ জালাল, জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমা, পৌর …

বিস্তারিত পড়ুন

শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও শোকদিবস পালন

বিডি নিউজ ৬৪: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় দিবসটি উপলক্ষে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে ক্যাম্পাসে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন ফোরাম, শাবিপ্রবি প্রেসক্লাবসহ বিভিন্ন …

বিস্তারিত পড়ুন