চাঁদপুরে শোক দিবসে র‌্যালি

বিডি নিউজ ৬৪: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে র‌্যালি বের করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় র‌্যালিটি বের হয়ে শহরের নতুন বাজার মোড় হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *