জাতীয়

বেগমগঞ্জে বাজারে অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত

বিডি নিউজ ৬৪: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে আগুন লেগে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ৩টায় চৌমুহনী বাজারের ডিবি রোডের পূর্ব পাশে দোকানগুলোতে এ ঘটনা ঘটে। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সালাউদ্দিন জানান, তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা করার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। স্থানয়ীরা জানান, ডিবি রোডের …

বিস্তারিত পড়ুন

বেনাপোলে বিজিবিকে মিষ্টিমুখ করালো বিএসএফ

বিডি নিউজ ৬৪: ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের বেনাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মধ্যে উপহার বিতরণ ও মিষ্টিমুখ করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকাল ৯টায় ৬৪ ব্যাটালিয়ন বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট হারদিপ সিং বিজিবি সদস্যদের হাতে উপহার ও মিষ্টি তুলে দেন। এ সময় ভারতগামী বাংলাদেশি যাত্রীদেরও মিষ্টি মুখ করানো হয়। এর আগে সকাল ৮টায় …

বিস্তারিত পড়ুন

নেত্রকোনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বিডি নিউজ ৬৪: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাতে নেত্রকোনায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। আজ সোমবার সকাল থেকে মোক্তারপাড়া মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, প্রজন্মলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

বিস্তারিত পড়ুন

কুলিয়ারচরে মক্তব শিক্ষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বস্তাবন্দি অবস্থায় মিজান (২৮) নামে এক মক্তব শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিজান কোণাপাড়ার একটি মক্তবে শিশুদের আরবি শিক্ষা দিতেন।  তিনি কিশোরগঞ্জের বৌলাই এলাকার বাসিন্দা। কুলিয়ারচর থানার এসআই রাখাল দেবনাথ জানান, সকালে কোণাপাড়া এলাকার লোকজন একটি বস্তা ও মোটরসাইকেল দেখতে পেয়ে …

বিস্তারিত পড়ুন

পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬

বিডি নিউজ ৬৪: পাবনা-বগুড়া মহাসড়কে পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলার মধ্যবর্তী কাঁশিনাথপুর ফুলবাগানসংলগ্ন অটো গ্যারেজ নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৬টায় একটি বালুবোঝাই ট্রাক (বগুড়া-ড ১১-০৮৮২) সুজানগর উপজেলার চব্বিশ মাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি পাবনা-বগুড়া মহাসড়কের কাঁশিনাথপুর ফুলবাগানসংলগ্ন অটো গ্যারেজের …

বিস্তারিত পড়ুন

শাহজালালে তিন লাখ টাকা জরিমানা গুনল ইত্তেহাদ

বিডি নিউজ ৬৪: ওভারবুক্ড প্যাসেঞ্জারদেরকে প্রাপ্য সুবিধা না দিয়ে মিসহ্যান্ডেল করার দায়ে ইত্তেহাদ এয়ারওয়েজকে তিন লাখ টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। তিনজন যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাত ৯ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন বাহরাইনগামী ব্রাহ্মণবাড়িয়ার রবিউল্যাহ ও রাসেল মিয়া এবং …

বিস্তারিত পড়ুন

অচেনা দম্পতির ছবি তুললেন রণবীর

বিডি নিউজ ৬৪: বলিউড অভিনেতা রণবীর সিংকে চিনতে না পেরে তাঁকে দিয়ে ছবি তুলিয়ে লজ্জায় পড়ে গেছেন এক দম্পতি। পরে ক্ষমা চেয়ে সেই ছবি প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শ্যুটিং করতে রণবীর এখন সুইজারল্যান্ডে। শুটিং-এর অবকাশে তিনি ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎই এক কোরীয় দম্পতির আবদার তাঁদের ছবি তুলে দিতে হবে। ভক্তদের অনেক দাবি মেটাতে অভ্যস্ত রণবীর কিছুটা চমকে যান। তবে কিছু …

বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর সূর্য এখন মধ্যগগনে

বিডি নিউজ ৬৪: জাতিসংঘ অধিবেশনের পর ওয়াশিংটনে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হোয়াইট হাউসের ওভাল অফিসে ১৯৭৪ সালের ১ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে বৈঠক করেন তিনি। বঙ্গবন্ধু তখন প্রধানমন্ত্রী, তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হোসেন আলী। বঙ্গবন্ধুর পাইপ টোব্যাকো ও মিসেস ফোর্ডের অসুস্থতা নিয়ে কুশলবিনিময়ের পর বঙ্গবন্ধু সোজা চলে যান মূল বিষয়ে। …

বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিডি নিউজ ৬৪: জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড …

বিস্তারিত পড়ুন

‘জঙ্গিবাদকে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে’

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, এ দেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ঠাঁই হবে না। জঙ্গিবাদকে সমূলে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এ দেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ঠাঁই হবে না। জঙ্গিবাদকে সমূলে উপড়ে ফেলে আমরা জাতির পিতার …

বিস্তারিত পড়ুন