বেগমগঞ্জে বাজারে অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত

বিডি নিউজ ৬৪: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে আগুন লেগে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ৩টায় চৌমুহনী বাজারের ডিবি রোডের পূর্ব পাশে দোকানগুলোতে এ ঘটনা ঘটে। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সালাউদ্দিন জানান, তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা করার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানয়ীরা জানান, ডিবি রোডের রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের গ্যাসের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ৩৫টি দোকার পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সাভির্সের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *