বিডি নিউজ ৬৪: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বস্তাবন্দি অবস্থায় মিজান (২৮) নামে এক মক্তব শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিজান কোণাপাড়ার একটি মক্তবে শিশুদের আরবি শিক্ষা দিতেন। তিনি কিশোরগঞ্জের বৌলাই এলাকার বাসিন্দা।
কুলিয়ারচর থানার এসআই রাখাল দেবনাথ জানান, সকালে কোণাপাড়া এলাকার লোকজন একটি বস্তা ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে মরদেহটি উদ্ধার করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল