জাতীয়

পার্বতীপুরে গো-খাদ্যের দাম বাড়ছেই, নেই বাজার মনিটরিংয়ের ব্যবস্থা

বিডি নিউজ ৬৪: দিনাজপুরের পার্বতীপুরে গো-খাদ্যের দাম দিনদিন বেড়েই চলছে। বাজার মনিটরিংয়ের কোন ব্যবস্থা না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমত গো-খাদ্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ খামারি ও গবাদিপশু মালিকদের। বর্তমানে পার্বতীপুরের বিভিন্ন গ্রামাঞ্চলে দিনদিন যেভাবে গবাদিপশু পালনের হার বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে গোখাদ্যের দাম। পার্বতীপুর প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৪-১৫ সালে উপজেলায় গরুর সংখ্যা ছিল ১ লাখ …

বিস্তারিত পড়ুন

জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন পালন করেছে মুকসুদপুর প্রেস ক্লাব

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মুকসুদপুর উপজেলা সদরের প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে মুকসুদপুর উপজেলায় কর্মরত বিভিন্ন জতীয় দৈনিকের সাংবাদিক ও ওই উপজেলা থেকে প্রকাশিত ৪টি পত্রিকার সম্পাদক ও সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। …

বিস্তারিত পড়ুন

সন্ধ্যা নদীর তীরে বিপন্ন গ্রামবাসীর মানববন্ধন

বিডি নিউজ ৬৪: পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙন থেকে ঐতিহ্যবাহী ‘মৃৎ শিল্পের গ্রাম’ হিসেবে খ্যাত সোনাকুর মৃৎ পল্লী সুরক্ষার দাবিতে নদীর তীরে মানববন্ধন করেছে বিপন্ন গ্রামবাসী। কাউখালী উন্নয়ন পরিষদ ও সোনাকুর গ্রামবাসীর উদ্যোগে আজ শনিবার সকালে এ মানববন্ধন ও সমাবেশে সহস্রাধিক মানুষ অংশ নেয়। নদীর তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি ও সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরুর …

বিস্তারিত পড়ুন

বান্দরবানের রুমা বাজারে অগ্নিকাণ্ড

বিডি নিউজ ৬৪: বান্দরবান জেলার রুমা উপজেলা সদরের প্রধান বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে দুটি আবসিক হোটেল ও একটি ফার্মেসিও রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে একটি দোকান ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বান্দরবান জেলা সদর থেকে ৫২ কিলোমিটার দূরে হওয়ায় বান্দরবান জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের …

বিস্তারিত পড়ুন

কেরানীগঞ্জে গলা কাটা লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: ঢাকার কেরানীগঞ্জে মো. আমিনুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি বাবুরায় পাড়া থেকে মুজাহিদনগরগামী সড়কের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের ভাতিজা তানজিমুল ইসলাম রাব্বি বলেন, “আমার চাচা রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর মাদ্রাসার পেছনে আলামিন মঞ্জিলে একটি ফ্লাট ভাড়া নিয়ে …

বিস্তারিত পড়ুন

বর্তমানে মেয়াদেই গ্রেনেড হামলা মামলার বিচার সম্পন্ন হবে : নাসিম

বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার সম্পন্ন করা হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বিলম্বিত ও প্রলম্বিত যুদ্ধাপরাধের এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলারও বিচার হবে।’ আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, ‘ বিএনপির শাসনামলে …

বিস্তারিত পড়ুন

মহাসড়কের এক কিলোতে মহাদুর্ভোগ

বিডি নিউজ ৬৪: নামে মহাসড়ক হলেও চেহারা দেখলে মেনে নিতে কষ্ট হয়। খোদলানো চেহারা। সড়কে যত্রতত্র খানাখন্দ। এতে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলে ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রাবাড়ীর মোড় থেকে কাজলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে যাত্রীরা যেমন দুর্ভোগ পোহাচ্ছেন, তেমনি চালাকেরাও হচ্ছেন নাস্তানাবুদের একশেষ। এমন এক চালক আকতার হোসেন। রাজধানীর যাত্রাবাড়ীতে থাকেন তিনি। ভাড়ায় সিএনজিচালিত স্কুটার …

বিস্তারিত পড়ুন

কালিয়াকৈরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ১০

বিডি নিউজ ৬৪: গাজীপুরের কালিয়াকৈরের চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত মণ্ডল গ্রুপের প্রতিষ্ঠান ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের পোশাক তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। কারখানা, ফায়ার সার্ভিস ও শ্রমিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই কারখানার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার সুতার গোডাউন …

বিস্তারিত পড়ুন

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বিডি নিউজ ৬৪: কুমিল্লার মুরাদনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাচপুকুরিয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে হিমেল (১২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার সকাল ৯টায় উপজেলাধীন মুরাদরগর-ইলিয়টগঞ্জ সড়কের পায়ব গ্রামের ব্রিজের পাশে মালবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কাচারকান্দী গ্রামের আ. লতিফ মিয়ার ছেলে …

বিস্তারিত পড়ুন

হজযাত্রীদের তালিকা প্রকাশ, টিকিট সংগ্রহের নির্দেশ

বিডি নিউজ ৬৪: ২০১৬ সালের ভিসাপ্রাপ্ত হজযাত্রীদের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রাণালয় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে হজ এজেন্সিগুলোকে ফ্লাইটের টিকিট সংগ্রহের জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। ভিসাপ্রাপ্ত হজ যাত্রীদের নামের তালিকা পাওয়া যাবে www.hajj.gov.bd ওয়েবসাইটে।

বিস্তারিত পড়ুন