জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন পালন করেছে মুকসুদপুর প্রেস ক্লাব

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মুকসুদপুর উপজেলা সদরের প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে মুকসুদপুর উপজেলায় কর্মরত বিভিন্ন জতীয় দৈনিকের সাংবাদিক ও ওই উপজেলা থেকে প্রকাশিত ৪টি পত্রিকার সম্পাদক ও সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান, ইনেসপেক্টর তদন্ত জাফর মিয়া, বিআরডিবি চেয়ারম্যান ইকবাল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *