জাতীয়

এবার গ্রামীণফোনের নম্বর ০১৩ দিয়ে

বিডি নিউজ ৬৪: ০১৭ এর পাশাপাশি নতুন করে ০১৩ নম্বরের সিরিজ পেয়েছে গ্রামীণফোন। ‘০১৭’ সিরিজের প্রায় ১০ কোটি নম্বর শেষ হয়ে আসছে জানিয়ে গত বছর নতুন সিরিজের আবেদন জানিয়েছিল গ্রামীণফোন। বিটিআরসির চেয়ারম‌্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, শর্ত সাপেক্ষ তাদের নম্বরের নতুন সিরিজ অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, আজ কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে একটি নতুন নম্বর সিরিজ গ্রামীণফোনকে …

বিস্তারিত পড়ুন

বেনাপোলে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ২

বিডি নিউজ ৬৪: বেনাপোল পোর্ট থানার খলশী গ্রাম থেকে লিপি আক্তার (২০)নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। আজ রবিবার দুপুর ৩টার দিকে খলাশী গ্রামে রেজাউলের ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী মামুন ও তার বান্ধুবী নাহিদাকে আটক করেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই সুজিত কুমার মৃধা বলেন, এলাকাবাসীর …

বিস্তারিত পড়ুন

জঙ্গিবাদ ও সন্ত্রসাবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহবান

বিডি নিউজ ৬৪: রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ জনগণের অধিকার ব্যাহতকারী জঙ্গিবাদ ও সন্ত্রসাবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি গ্রহণের জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশনের আট সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে নবনিযুক্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে বঙ্গভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব কথা বলেন।  সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন …

বিস্তারিত পড়ুন

‘বসুন্ধরায় জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত’

বিডি নিউজ ৬৪: রোববার দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এ কথা জানান। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে লেভেল ছয়ের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান। দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে …

বিস্তারিত পড়ুন

কেরানীগঞ্জে আম গাছ থেকে কিশোরের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: কেরানীগঞ্জে আম গাছ থেকে জিয়াউর রহমান (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ  রবিবার বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আফিস এলাকায় জনৈক আলাউদ্দিনের বাগান থেকে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে। লাশটি সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর পুলিশ ক্যাম্পের …

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে বার-বার হত্যার চেষ্টা করা হয়েছে : রেলমন্ত্রী

বিডি নিউজ ৬৪: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বঙ্গবন্ধুর কন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার-বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন এবং কর্মের মাধ্যমেও তিনি চিরদিন বেঁচে থাকবেন। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে উল্লেখ করে মুজিবুল হক বলেন, গত সাড়ে ৭ বছর ধরে দেশের অগ্রগতি ও উন্নতি অব্যাহত রয়েছে। বিদেশেও বাংলাদেশের মর্যাদা বেড়েছে। রেলমন্ত্রী …

বিস্তারিত পড়ুন

এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৭ অক্টোবর

বিডি নিউজ ৬৪: এমবিবিএস ২০১৬-’১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ৭ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে ন্যূনতম ৯ পয়েন্ট অর্জন করতে হবে। আজ সচিবালয়ে আগামী শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী …

বিস্তারিত পড়ুন

কেরানীগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি ভাঙচুর, বজ্রপাতে মহিলার মৃত্যু

বিডি নিউজ ৬৪: কেরানীগঞ্জে প্রবল ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। আজ রবিবার দুপুর ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত উপজেলার কলাতিয়া, হযরতপুর ও তারানগর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ঝড়ের এ তাণ্ডব চলে। এ সময় মোসাম্মদ সামান্তা বানু (৪৫) নামে এক মহিলা বজ্রপাতে মারা যায়। এ ছাড়াও ওই এলাকার প্রায় শতাধিক বাড়িঘরের চাল উড়ে যায় এবং সড়কের পাশে থাকা গাছ উপড়ে গিয়ে …

বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সমর্থনে প্রচারণা থেকে বিরত থাকুন : আইজিপি

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক জঙ্গি সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হতে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। আইজিপি একই সাথে নিজেদের পরিচিতজনদের বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন। আইজিপি বলেন, এ বিষয়ে যে কোন ধরনের ব্যত্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইজিপি …

বিস্তারিত পড়ুন

নারী ক্ষমতায়নের মূলভিত্তি শিক্ষা : শিক্ষামন্ত্রী

বিডি নিউজ ৬৪: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নারী শিক্ষা হচ্ছে নারীর ক্ষমতায়নের মূলভিত্তি। আজ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ইডেন মহিলা কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ এই অনুষ্ঠানে আরও বলেন, সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি জোরদার করতে নারী শিক্ষা প্রসারে …

বিস্তারিত পড়ুন