জাতীয়

গাজীপুরে সুতার কারখানায় অগ্নিকাণ্ড

বিডি নিউজ ৬৪: গাজীপুরের চন্দ্রায় সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের এই কারখানায় রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চতুর্থ তলায়। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। …

বিস্তারিত পড়ুন

চলনবিলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বিডি নিউজ ৬৪: নাটোরের সিংড়া উপজেলার তিসিখালী মাজার এলাকায় চলনবিলে ডুবে ইমরান আলী নামের এক কলেজশিক্ষার্থী মারা গেছেন। বন্ধুদের সঙ্গে তিনি সেখানে বেড়াতে গিয়েছিলেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ইমরানের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার খেংশহর গ্রামে। বাবার নাম আবদুর রশিদ। তিনি বগুড়া আজিজুল হক কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ইমরানের আরেক বন্ধু মাইনুর রহমান জানান, ইমরান সাঁতার …

বিস্তারিত পড়ুন

কেন্দ্রীয় ১৪ দলের সভা আজ

বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আজ শনিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বৈঠকে সংশ্লি­ষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।  

বিস্তারিত পড়ুন

নেত্রকোনায় হাওরে ডুবে জেলের মৃত্যু

বিডি নিউজ ৬৪: নেত্রকোনার মদন উপজেলায় হাওরে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। ওই নিহত জেলের নাম জাফরুল মিয়া (৩০)। তিনি মদন উপজেলার মাঘান ইউনিয়নের জঙ্গল ডেমারগাতী গ্রামের নূরুল আমিনের ছেলে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, প্রতিদিনের মতো গ্রামের অন্য জেলেদের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় হাওরে মাছ …

বিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী সন্দেহে আটক ২

বিডি নিউজ ৬৪: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী সন্দেহে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল থেকে তাদেরকে আটক করা হয়। ছাত্রলীগের দাবি, এদের মধ্যে একজন বঙ্গবন্ধুকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’  সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার করেছে। আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজিবুল হাসান সৈকত ও রাজশাহী কলেজের ইসলামিক স্টাডিজ …

বিস্তারিত পড়ুন

হজের টিকিট বিলম্বের জটিলতার দায়িত্ব এজেন্সির : মন্ত্রণালয়

বিডি নিউজ ৬৪: বিমানের টিকিট সংগ্রহের বিলম্বের কারণে হজযাত্রী পাঠাতে জটিলতা সৃষ্টি হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার গভীর রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এবার এক লাখ এক …

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে নৌকাডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মাসুম বিল্লাহর (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর আজ শুক্রবার দুপুরে মেঘনা নদীর উরিরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি  উদ্ধার করেন স্বজনরা। মাসুম বিল্লাহ কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের চর ফলকন গ্রামের বাসিন্দা হানিফ মাঝির ছেলে। এদিকে, এ ঘটনায় …

বিস্তারিত পড়ুন

দাউদকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বিডি নিউজ ৬৪: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলা সংক্রান্ত অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়া ছেলে ও  দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব. …

বিস্তারিত পড়ুন

১৫ অগাস্টের কুশীলবদের মুখোশ উন্মোচন করতে কমিশন চান হাছান

বিডি নিউজ ৬৪: সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কুশীলবদের সবার মুখোশ উন্মোচন করতে কমিশন গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, “পনেরই আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে কারা জড়িত- এর সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এর জন্য একটি কমিশন গঠন করতে হবে। আজ শুক্রবার সেগুনবাগিচার শিল্পকলা …

বিস্তারিত পড়ুন

বকশীগঞ্জে তাসলিমা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

বিডি নিউজ ৬৪: বকশীগঞ্জে গৃহবধু তাসলিমা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ  শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে খুন হন বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড়া গ্রামের গৃহবধূ তাসলিমা। ওই ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।  মানববন্ধন চলাকালে নিহত তাসলিমার বাবা আনোয়ার হোসেন ও মামা আব্দুল্লাহ …

বিস্তারিত পড়ুন