বিডি নিউজ ৬৪: বকশীগঞ্জে গৃহবধু তাসলিমা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে খুন হন বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড়া গ্রামের গৃহবধূ তাসলিমা। ওই ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে নিহত তাসলিমার বাবা আনোয়ার হোসেন ও মামা আব্দুল্লাহ আল সাফি বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। কর্মসূচি চলাকালে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে বক্তব্য দেন বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে নিজ বাড়িতে খুন হন তাসলিমা। পরে পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ নিয়ে বকশীগঞ্জ থানায় নিহত তাসলিমার মা বিলকিস বেগম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল