দাউদকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বিডি নিউজ ৬৪: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলা সংক্রান্ত অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে মেজর জেনারেল অব. সুবিদ আলী ভূঁইয়া ছেলে ও  দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন বলেন, “নিজেদের ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য অপ্রচার চালানো হচ্ছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে ৯ মাসের মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত বইয়ে স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছেন। কোথাও তিনি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেননি।”

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সুবিদ আলী ভূঁইয়া জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি না বললেও এক শ্রেণির মানুষ তাঁর রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার জন্য এ বানোয়াট কাহিনী রচনা করে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করেছেন। এ কথাটি নিয়ে নিজেরা নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে জামায়াত-বিএনপির হাতে সমালোচনার হাতিয়ার তুলে দিচ্ছে। এ প্রতিবাদের মধ্য দিয়ে মিথ্যা ও অপ্রচার বন্ধের আহ্বান জানান তাঁরা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সরকার, যুবলীগ নেতা হেলাল উদ্দিন মাহমুদ, দেওয়ান জানে আলম রাসেল এবং প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *