জাতীয়

হিমু হত্যায় পাঁচজনের ফাঁসি

বিডি নিউজ ৬৪: কুকুর লেলিয়ে চট্টগ্রামের চাঞ্চল্যকর হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার বিকালে চট্টগ্রাম চতুর্থ মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ ও রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন। এদের মধ্যে শাহ সেলিম …

বিস্তারিত পড়ুন

বিয়ের দাবিতে কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনশন তরুণীর

বিডি নিউজ ৬৪: প্রেমিকাকে এড়িয়ে যেতে গাইবান্ধা থেকে বদলি নিয়ে লালমনিরহাটে চলে আসেন তিনি। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এক কৃষি সম্প্রসারণ কর্মকর্তার। লালমনিরহাটে হাজির প্রেমিকা।  বিয়ের দাবিতে তিন দিন ধরে তিনি অনশন করছেন ওই কৃষি কর্মকর্তার অফিসে। এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ চলছে। পুলিশ বলছে, প্রেমিকা অভিযোগ জানালে তারা ব্যবস্থা নেবে। জানা গেছে, গাইবান্ধা জেলার …

বিস্তারিত পড়ুন

যেকোনো মূল্যে জঙ্গি দমন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি নিউজ ৬৪: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যেকোনো মূল্যে দেশ থেকে জঙ্গি দমন করতে হবে। দেশের মাদ্রাসাছাত্রীরাও আজ জঙ্গি প্রতিরোধে রাস্তায় নেমে এসেছে। আমরা দেশে আর কোনো জঙ্গির উত্থান হতে দেব না। রবিবার দুপুরে নবনির্মিত সাঘাটা থানা ভবন উদ্বোধনকালে জঙ্গিবিরোধী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৭১ সালে দেশের জনগণ যেভাবে দেশকে স্বাধীন করেছে; …

বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে

বিডি নিউজ ৬৪: বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ রবিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছেন। ওই দুজনকেই …

বিস্তারিত পড়ুন

সন্ত্রাস বিদায়ে ইতিহাস চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর

বিডি নিউজ ৬৪: দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিদায় করতে ইতিহাস চর্চার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রবিবার সচিবালয় ক্লিনিকের সামনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে হাসানুল হক ইনু বলেন, যারা একাত্তরের খুনি, তারাই ৭৫-এর খুনি। তারাই জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে …

বিস্তারিত পড়ুন

ভালুকায় বিএনপি নেতার ছেলের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: ময়মনসিংহে ভালুকা উপজেলার ৩ নম্বর ভরাডোবা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আইয়ুব আলী সরকারের ছেলে মেহদী হাসান পাপ্পুর (২৫) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রবিবার সকালে ভালুকা ডিগ্রি কলেজের পাশের খাদ থেকে উলঙ্গ অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। নিহতের থুতনি ও মাথার পিছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত পাপ্পুর পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, সম্প্রতি …

বিস্তারিত পড়ুন

নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

বিডি নিউজ ৬৪: নীলফামারীতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। রবিবার বেলা ১১টার দিকে স্থানীয় চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী ও মানববন্ধন শেষে সেখানে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবু মুসা ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম,  জলঢাকা উপজেলা সভাপতি রশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ডিমলা …

বিস্তারিত পড়ুন

লেডি সার্জেন্টদের স্কুটি প্রদান করল ডিএমপি

বিডি নিউজ ৬৪: সম্প্রতি নিয়োগ পাওয়া লেডি সার্জেন্টদের স্কুটি প্রদান করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া দেশের প্রথম নারী সার্জেন্টদের হাতে স্কুটির চাবি তুলে দেন। এরপরই স্কুটি নিয়ে রাজপথে দায়িত্ব পালনে নেমে যান লেডি সার্জেন্টরা। ২৮ জন নারী সার্জেন্ট প্রশিক্ষণ নিলেও ২২ জন ডিএমপিতে দায়িত্বরত রয়েছেন। রাজারবাগ পুলিশ লাইন্সের মোটরসাইকেল মেকানিক্স সেকশন …

বিস্তারিত পড়ুন

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিডি নিউজ ৬৪: সীতাকুণ্ড উপজেলার শুকলালহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হাসান (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। রবিবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হাসান ওই বাসের সুপার ভাইজার। তিনি ঢাকার সাভারের বাসিন্দা। হাইওয়ে পুলিশের কুমিরা …

বিস্তারিত পড়ুন

গাইবান্ধায় ইয়াবাসহ যুবক আটক

বিডি নিউজ ৬৪: গাইবান্ধা সদর উপজেলার মহুড়িপাড়া গ্রাম থেকে ৫১০ পিস ইয়াবাসহ মারুফ হাসান তামিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক মারুফ হাসান সদর উপজেলার মগুড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সদর থানার ওসি মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারুফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন খবরে …

বিস্তারিত পড়ুন