বিডি নিউজ ৬৪: গাইবান্ধা সদর উপজেলার মহুড়িপাড়া গ্রাম থেকে ৫১০ পিস ইয়াবাসহ মারুফ হাসান তামিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক মারুফ হাসান সদর উপজেলার মগুড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সদর থানার ওসি মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারুফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল