বিডি নিউজ ৬৪: নীলফামারীতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। রবিবার বেলা ১১টার দিকে স্থানীয় চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী ও মানববন্ধন শেষে সেখানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবু মুসা ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জলঢাকা উপজেলা সভাপতি রশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ডিমলা উপজেলার সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা ওলামা লীগের সভাপতি প্রভাষক মাওলানা আফতাব উদ্দিন প্রমুখ।
বক্তরা বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোন সন্ত্রাস ও জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করেনা। যারা সন্ত্রাস ও জঙ্গি কর্মকান্ড পরিচালনা করে মানুষ হত্যা করে তারা ইসলামের শক্র।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল