বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে

বিডি নিউজ ৬৪: বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ রবিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় পালিয়ে আছেন। ওই দুজনকেই ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান আইনমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *