সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিডি নিউজ ৬৪: সীতাকুণ্ড উপজেলার শুকলালহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হাসান (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। রবিবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হাসান ওই বাসের সুপার ভাইজার। তিনি ঢাকার সাভারের বাসিন্দা।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ি ইনচার্জ মিজানুল ফাহমী বলেন, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই বাসের সুপারভাইজার হাসান ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে দুজন বাসের যাত্রী। একজন চালকের সহকারী। তার অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *