বিডি নিউজ ৬৪: দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিদায় করতে ইতিহাস চর্চার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রবিবার সচিবালয় ক্লিনিকের সামনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে হাসানুল হক ইনু বলেন, যারা একাত্তরের খুনি, তারাই ৭৫-এর খুনি। তারাই জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, পঁচাত্তরের হত্যাকাণ্ডের পর জিয়াসহ অন্যরা দেশ চালিয়েছেন। রাজনীতিতে জিয়া বিষবৃক্ষ রোপণ করেছেন। তথ্যমন্ত্রী ভালোভাবে ইতিহাস চর্চার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের মাটিতে আর যেন রাজাকার, জঙ্গিবাদ চর্চা না হয় সে জন্য ভালোভাবে ইতিহাস চর্চা করা উচিত।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল