ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

বিডি নিউজ ৬৪: ফরিদপুরে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। আজ সোমবার সকাল ৮টায় ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোকযাত্রা বের হয়। শোকাযাত্রাটি শহরের অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অস্থায়ী মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মে. জামিল হাসান এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এ সময় ১৫ আগস্ট  শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ মোনাজাত, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *