বিডি নিউজ ৬৪: জাতীয় শোক দিবসে মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. শাহ জালাল, জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমা, পৌর মেয়র ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল