বিডি নিউজ ৬৪: বরিশালের গৌরনদী উপজেলার বাদামতলা এলাকা থেকে ২০৭ পিস ইয়াবাসহ রাজ্জাক বেপারী (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রাজ্জাক পৌরসভার দক্ষিণ পালরদী মহল্লার নুরুল ইসলাম বেপারীর ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, বরিশাল র্যাব ৮ এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদামতলা ব্রিজের উত্তর পাশে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালায়। এ সময় পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রোতা রাজ্জাক বেপারীর দেহ তল্লাশি করে ২০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতেই তাকে গৌরনদী থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. ইসমাইল করিম বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। আজ সোমবার রাজ্জাককে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল