জাতীয়

ড্রেনে পড়ে নিহত শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ নয় কেন?

বিডি নিউজ ৬৪: রাজধানীর মিরপুর ও মহাখালীর স্যুয়ারেজ লাইনে পড়ে দুই শিশু নিহতের ঘটনায় তাদের পরিবারকে কেন ২০ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। …

বিস্তারিত পড়ুন

দুদক নিজেই আইন মানে না : চেয়ারম্যান

বিডি নিউজ ৬৪: দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজেই আইন মানে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান  ইকবাল মাহমুদ। মঙ্গলবার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা-(২০১৬-২০২১) বাস্তবায়নের লক্ষ্যে সুশিল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ইকবাল মাহমুদ বলেন, ‘আপনারা হয়তো কেউ জানেন না, আমাদের এই প্রতিষ্ঠানে (দুদক) আইন মানা হয় না। আইনগতভাবে ৩০ দিন …

বিস্তারিত পড়ুন

গুলশানের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। প্রথমে রাজউক ওই বাসায় ‘অবৈধ স্থাপনা’ উচ্ছেদের জন্য অভিযানে গেলে সেখানে ওয়াচ টাওয়ারসহ কিছু বিষয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। এরপর রাজউক পুলিশের সহায়তা চাইলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে গুলশানের ১৩ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে অভিযানে যায় রাজউক। এখন বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি (তদন্ত) …

বিস্তারিত পড়ুন

এশিয়ার প্রভাবশালী নারী মেয়রদের তালিকায় আইভী

বিডি নিউজ ৬৪: ‘দ্যা এশিয়ান’ নামে একটি সাময়িকীতে দক্ষিণ এশিয়ার প্রভাবশালী নারী মেয়রদের তালিকায় সাত নম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর নাম দেখা গেছে। ওই তালিকাতে এশিয়ার ২০ জন নারী মেয়রের নাম ও সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয়েছে। ১ আগস্ট দুপুরে কোরিয়া থেকে প্রকাশিত প্রভাবশালী সাময়িকী ‘দ্যা এশিয়ান’ তাদের সাময়িকীতে ওই তালিকাটি প্রকাশ করে। এতে বলা হয়, ভার্জিনা …

বিস্তারিত পড়ুন

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

বিডি নিউজ ৬৪: জেলার আড়াইহাজার উপজেলায় মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পেটানোর পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম সালমা আক্তার (৩০)। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার আমানউল্লাহ মিয়ার মেয়ে। হালিমা (৮) ও সোহানা …

বিস্তারিত পড়ুন

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বিডি নিউজ ৬৪: রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মহানগরীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ২৬ বছর। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, মহানগর পুলিশের একটি দল মঙ্গলবার ভোর ৫টার …

বিস্তারিত পড়ুন

বাড়ি হারাচ্ছেন মওদুদ, তবে দুদকের মামলা বাতিল

বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের একটি বাড়ি নিয়ে মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বাড়ি আত্মসাতের মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে তার ভাই মনজুর আহমদের নামে মিউটেশন (নামজারি) করার জন্য হাইকোর্টের দেওয়া রায়ও বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। এর ফলে বাড়িটি মওদুদ আহমদের ভাইয়ের নামে নামজারি করতে হবে না এবং ভাইয়ের নামে …

বিস্তারিত পড়ুন

মেহেরপুরে কবর থেকে বৃদ্ধার লাশ চুরি

বিডি নিউজ ৬৪: গাংনী উপজেলার রামনগর গ্রামে করব থেকে বৃদ্ধা নিছারন খাতুনের (৬০) লাশ চুরি হয়ে গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের দোয়াত আলীর স্ত্রী নিছারন খাতুন সোমবার দুপুরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করলে সন্ধ্যায় জানাজা শেষে গ্রাম্য গোরস্থানে দাফন করা হয়। অন্যান্য কবরের মতোই প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়। কবরের চারপাশে বাঁশের বেড়া দিয়েও …

বিস্তারিত পড়ুন

গানপাউডার-ককটেলসহ ২১ জামায়াত-শিবির নেতাকর্মী আটক

বিডি নিউজ ৬৪: সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামে গোপান বৈঠককালে গানপাউডার ও ককটেলসহ জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতের দিকে ওই গ্রামের হেনা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে তারা নাশকতা ঘটানোর উদ্দেশেই ওই গ্রামে গোপন বৈঠক করছিল। …

বিস্তারিত পড়ুন

‘একটি ফ্ল্যাট, একটি গাড়ি রেখে গেছেন শুধু’

বিডি নিউজ ৬৪: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, সাবেক সচিব রণজিৎ কুমার বিশ্বাস ছিলেন সত্যিকার অর্থে ভাল মানুষ। তিনি আপাদমস্তক একজন বাঙালি ছিলেন। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন আয়োজিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব প্রয়াত ড. রণজিৎ কুমার বিশ্বাসের আলোচনাসভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘শিল্পসংস্কৃতির প্রতি রণজিৎ কুমারের ভালবাসা নানাভাবে প্রকাশ পেত। …

বিস্তারিত পড়ুন