গানপাউডার-ককটেলসহ ২১ জামায়াত-শিবির নেতাকর্মী আটক

বিডি নিউজ ৬৪: সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামে গোপান বৈঠককালে গানপাউডার ও ককটেলসহ জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতের দিকে ওই গ্রামের হেনা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে তারা নাশকতা ঘটানোর উদ্দেশেই ওই গ্রামে গোপন বৈঠক করছিল। এ সময় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে আধাকেজি গানপাউডার ও ত্রিশটি ককটেল উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *