জাতীয়

দাউদকান্দিতে ৫৬৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

বিডি নিউজ ৬৪: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৫৬৮ বোতল ফেনসিডিলসহ সোহেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গতকাল রবিবার রাত ১২টার দিকে উপজেলার বলদাখাল থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেলের বাড়ি   কুমিল্লার কোতয়ালী থানার নিচন্তপুর গ্রামে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া …

বিস্তারিত পড়ুন

শেরপুরে মা ও শিশুদের হেলথ ক্যাম্প

বিডি নিউজ ৬৪: শেরপুরে মা ও শিশুদের নিয়ে এক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহয়তা তহবিল’ কর্মসূচির আওতায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর এ হেলথ ক্যাম্পের আয়োজন করে। স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে পৌর শহরের ৩০০ মা ও তাদের শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে মায়েদের মধ্যে স্যালাইন, সাবান, জুস এবং …

বিস্তারিত পড়ুন

জাতীয় টেলিযোগাযোগ নীতিমালার অনুমোদন

বিডি নিউজ ৬৪: জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা, ২০১৬ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। প্রণীত নীতিমালা ১৯৯৮ সালের জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা প্রতিস্থাপন করবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, টেলিযোগাযোগ নীতিমালা-১৯৯৮, জাতীয় আইসিটি নীতিমালা-২০১৫, …

বিস্তারিত পড়ুন

বাজেটে চমক নেই, বাস্তবায়নের পথও নেই

বিডি নিউজ ৬৪: বাজেটে কোনো চমক নেই বলে দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম। সোমবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সকাল ১১টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। তিনি বলেন, অর্থমন্ত্রী দেশের ইতিহাসে বৃহত্তর বাজেট দিয়েছেন। বাজেটের মোট আকার ৩ লাখ ৪০ হাজার …

বিস্তারিত পড়ুন

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

বিডি নিউজ ৬৪: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার পরে স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। অবরোধের প্রায় আড়াই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে সরাইল থানা ও হাইওয়ে থানা পুলিশ প্রায় আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মো. আনিসুজ্জামান জানান, সকাল সাড়ে ১১টায় …

বিস্তারিত পড়ুন

সিংগাইরে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকা থেকে দেওয়ান ফরহাদ হোসেন (৬৫) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরহাদ হোসেন ওই এলাকার মৃত দেওয়ান মোকছেদ হোসেনের ছেলে। এ ব্যপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিহতের ভাতিজা দেওয়ান মাহবুবুর রহমান মিঠু জানান, রোববার রাত ১১টার …

বিস্তারিত পড়ুন

সরকারী চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, নারীসহ আটক ১৪

বিডি নিউজ ৬৪: পত্রিকায় সরকারি ও বেসকারি চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া একটি সংঘবদ্ধ চক্রের নারীসহ ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে র‌্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মো. আবু সাঈদ খান। তিনি বলেন, ‘ঢাকার মহাখালী ডিওএইচএস, বারিধারা ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’ আটকরা হলেন ফারুক হোসেন (৩৪), …

বিস্তারিত পড়ুন

নারীসহ ২৩ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামে নারী পুরুষসহ ২৩ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৮ জন গোপালপুর হাসপাতালে এবং অন্যরা ভূয়াপুর ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়। হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল হোসেন জানান, ওই গ্রামের মিনহাজ চাকলাদার গত ২০ জুন পালের একটি রোগাক্রান্ত বলদ জবাই করে মাংস বিতরণ করেন। বলদ জবাই, মাংস ছাড়ানো, বিতরণ …

বিস্তারিত পড়ুন

যশোরে বাসের ধাক্কায় ৩ ব্যবসায়ী নিহত

বিডি নিউজ ৬৪: যশোরের বাঘারপাড়ায় বাস-নসিমন সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাতে যশোর-মাগুরা সড়কের পুলেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের আহম্মেদ পাটোয়ারির ছেলে ইসহাক হোসেন ও লাল্টু হোসেন এবং একই উপজেলার হাজামবাড়ি গ্রামের জাহাঙ্গীর। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছয়রুউদ্দিন জানান, যশোর থেকে চারটি গরু কিনে নসিমনে করে মাগুরা ফিরছিলেন চার ব্যবসায়ী। …

বিস্তারিত পড়ুন

উল্লাপাড়ায় এক যুবকের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: জেলার উল্লাপাড়ায় পাটক্ষেত থেকে অজ্ঞাতনামা (২৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়হর এলাকায় কবরস্থানের পাশের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাতে বড়হর কবরস্থান মসজিদে তাবাবি নামাজ পড়তে যাবার সময় মুসল্লিরা কবরস্থানের পাশের পাটক্ষেতের …

বিস্তারিত পড়ুন