বিডি নিউজ ৬৪: জেলার উল্লাপাড়ায় পাটক্ষেত থেকে অজ্ঞাতনামা (২৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়হর এলাকায় কবরস্থানের পাশের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাতে বড়হর কবরস্থান মসজিদে তাবাবি নামাজ পড়তে যাবার সময় মুসল্লিরা কবরস্থানের পাশের পাটক্ষেতের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রাত সাড়ে ১০টার দিকে পুরিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, আনুমানিক ২৩ বছর বয়সী ওই যুবকের মাথায় ও শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার পকেট থেকে পাওয়া একটি জন্মনিবন্ধন কপিতে ইসমাইল হোসেন, বাবা, সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার পর ওই স্থানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল