শেরপুরে মা ও শিশুদের হেলথ ক্যাম্প

বিডি নিউজ ৬৪: শেরপুরে মা ও শিশুদের নিয়ে এক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহয়তা তহবিল’ কর্মসূচির আওতায় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর এ হেলথ ক্যাম্পের আয়োজন করে।

স্থানীয় তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে পৌর শহরের ৩০০ মা ও তাদের শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে মায়েদের মধ্যে স্যালাইন, সাবান, জুস এবং বিস্কুট বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ কে এম  মোখলেছুর রহমার রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আফরিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *