ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

বিডি নিউজ ৬৪: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার পরে স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। অবরোধের প্রায় আড়াই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে সরাইল থানা ও হাইওয়ে থানা পুলিশ প্রায় আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মো. আনিসুজ্জামান জানান, সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকা অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও সরাইল থানা পুলিশ প্রায় আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে ২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *