বিডি নিউজ ৬৪: গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত সবাই বিদেশি বলে প্রথমে জানালেও আইএসপিআর থেকে পরে বলা হয়েছে, এর মধ্যে কয়েকজন বাংলাদেশিও থাকতে পারে।
আজ শনিবার সন্ধ্যায় আইএসপিআরের পক্ষ থেকে একথা জানানো হয়।
এর আগে দুপুরে সেনা সদরে সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, হলি আর্টিজান বেকারিকে কমান্ডো অভিযানে জঙ্গিমুক্ত করার পর ২০টি লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশিও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘণ্টার এই জিম্মি ঘটনায় ২০ দেশি-বিদেশি নাগরিক, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন পুলিশ সদস্য।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল