বিডি নিউজ ৬৪: রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে পাঁচ মিনিটের ব্যবধানে দুই জনের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে ঢামেক হাসপাতালে আনা হয়। দুটি মরদেহ ময়নাতদন্ত শেষে বাদ আসর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে জানাজা হওয়ার কথা রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল