বিডি নিউজ ৬৪: ১১তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে (আসেম) যোগ দিতে বৃহস্পতিবার (১৪ জুলাই) উলানবাটরের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১৫ ও ১৬ জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে এশিয়া-ইউরোপ বৈঠক (আসেম) অনুষ্ঠিত হবে।
সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা মুখ্য আলোচনায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।
শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
সফরকালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট, মিয়ানমারের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট এবং ভারতের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কতা রয়েছে। এ সময় ইতালির পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার করবেন বলে জানা গেছে।
শুক্রবার (১৫ জুলাই) সকারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ‘বৃহত্তর যোগাযোগে আসেম অংশীদারিত্বের বিকাশ’ শীর্ষক ভাষণ দেবেন শেখ হাসিনা। ওইদিন সকালে সম্মেলন উদ্বোধন করবেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট।
শনিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল