জাতীয়

সড়ক পথের শৃঙ্খলা চান সেতুমন্ত্রী

বিডি নিউজ ৬৪: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গুলশানের ঘটনায় ৬ বিদেশি জাপানি নাগরিক হত্যার পর পদ্মা সেতু ও মেট্টোরেলসহ বড় বড় প্রকল্পের কাজের কোনো প্রভাব পড়বে না। আর বড় বড় প্রকল্প গ্রহণ করলেই চলবে না। সড়ক পথের শৃঙ্খলা ফিরিয়ে আসতে হবে।’ বৃহসপতিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর বাবুবাজার ব্রিজ (নয়াবাজার প্রান্ত) এলাকায় মিটারবিহীন সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেলসহ ফিটনেসবিহীন …

বিস্তারিত পড়ুন

দিনাজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

বিডি নিউজ ৬৪: গণপিটুনিতে জেলার চিরিরববন্দরে মো. আজিজুল ইসলাম কালা (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় মাহবুব (৪০) নামে আরও এক ডাকাত আহত হয়েছে। বুধবার রাতে চিরিরবন্দরের ইউসুফপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম কালা আন্তঃজেলা কুখ্যাত ডাকাত দলের সর্দার। নিহত আজিজুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের আলোকডিহি গ্রামের মো. ফজ মিয়ার ছেলে। আহত …

বিস্তারিত পড়ুন

আগুনে ৫০ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

বিডি নিউজ ৬৪: সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের তেলীপাড়ায় অগ্নিকাণ্ডে ৫০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ১২টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মানিক জানান, রাতে তেলীপাড়ার মুড়ি ব্যবসায়ী আব্দুল ওয়াহেদের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে আব্দুল ওয়াহেদসহ ওই পাড়ার ৫০টি পরিবারের …

বিস্তারিত পড়ুন

মাদারীপুরে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

বিডি নিউজ ৬৪: জেলার ডাসারে আরিফ রহমান আজাদ (২৫) নামে এক যুবকের  লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত আজাদের স্ত্রী ইয়াসমীন বেগমকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কালকিনি উপজেলার ডাসার থানার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কর্ণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজাদ ওই এলাকার আবু আলম মুন্সীর ছেলে। তিনি পেশায় সাইনবোর্ড, ব্যানারসহ দেয়ালে …

বিস্তারিত পড়ুন

শিশু সানজিদার মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার

বিডি নিউজ ৬৪: রাজধানীর দক্ষিণ মহাখালীর ঝিলের পানিতে ডুবে যাওয়ার প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শিশু সানজিদার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ারব্রিগেডের ডুবুরিরা ঝিলের পানিতে তলিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করে। বাংলমেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মোজ্জামেল হক। বুধবার দুপুর আড়াইটার দিকে ঝিলের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ড়ুবে যায় ভ্যানচালক শাহ …

বিস্তারিত পড়ুন

গাজীপুরে নারী শ্রমিককে গলা কেটে হত্যা

বিডি নিউজ ৬৪: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় এক নারী শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত নারগিস আক্তার এরশাদ নগর এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিমের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফঁরগাও এলাকায়। টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নারগিস আক্তার তার ৫ ছেলেমেয়েকে নিয়ে …

বিস্তারিত পড়ুন

টেকনাফে দুই ডাকাতদলের গোলাগুলিতে নিহত ২

বিডি নিউজ ৬৪: কক্সবাজারের টেকনাফের হ্নীলার পাহাড়ি এলাকায় দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে। পুলিশ এ খবর নিশ্চিত করে বলেছে, দুইজনের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে  ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ব্রিজ এলাকার পশ্চিম দিকের পাহাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত দুইজনই ডাকাত …

বিস্তারিত পড়ুন

ধামরাইয়ে আজ উল্টো রথযাত্রা

বিডি নিউজ ৬৪: ঢাকার ধামরাইয়ে চার শ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের উল্টো রথযাত্রা আজ। নয় দিন শ্বশুরালয়ে অবস্থান করার পর আজ বৃহস্পতিবার মাধববিগ্রহসহ নিজ গৃহে প্রবেশ করবেন যশোমাধব। সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ফুর্তি করে ধুমধামের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠান শুরু করবেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মাধব মন্দির ও রথযাত্রা উদযাপন পরিষদ। পৌর শহরের যাত্রাবাড়ী …

বিস্তারিত পড়ুন

টেকনাফে দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধে নিহত দুই

বিডি নিউজ ৬৪: কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই দল ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুই ডাকাত নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে উপজেলার হ্নীলায় ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন পাহাড়ে শিয়াইল্লা ডাকাত ও আব্দুল হাকিম ডাকাতদলের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, …

বিস্তারিত পড়ুন

১০ ঘণ্টায়ও খোঁজ মিললো না শিশু সানজিদার

বিডি নিউজ ৬৪: রাজধানীর দক্ষিণ মহাখালীতে খালে পড়ে যাওয়ার দশ ঘণ্টার চেষ্টায়ও উদ্ধার হয়নি  ছয় বছরের শিশু সানজিদা। রাত সাড়ে ১১টার পর উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবার শুরু হবে। বুধবার দুপুর আড়াইটার দিকে ওই খালের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় ভ্যানচালক শাহ আলমের মেয়ে সানজিদা। তামিম নামের এক প্রতিবেশী শিশুর সঙ্গে শাক নিয়ে খেলার সময় …

বিস্তারিত পড়ুন