আগুনে ৫০ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

বিডি নিউজ ৬৪: সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের তেলীপাড়ায় অগ্নিকাণ্ডে ৫০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার রাত ১২টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মানিক জানান, রাতে তেলীপাড়ার মুড়ি ব্যবসায়ী আব্দুল ওয়াহেদের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে আব্দুল ওয়াহেদসহ ওই পাড়ার ৫০টি পরিবারের অন্তত শতাধিক পাকা-আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি, ধান, চাল, আলু, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। এসময় অগ্নি দগ্ধ হয়ে অন্তত ২৫টি গরু, ৩০টি ছাগল, শতাধিক হাঁস, মুরগি মারা যায়।

খবর পেয়ে নীলফামারী ও উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় সাড়ে তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত দুই কোটি টাকার বেশি বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

নীলফামারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দলনেতা এনামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *