গাজীপুরে নারী শ্রমিককে গলা কেটে হত্যা

বিডি নিউজ ৬৪: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় এক নারী শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত নারগিস আক্তার এরশাদ নগর এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিমের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফঁরগাও এলাকায়।

টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নারগিস আক্তার তার ৫ ছেলেমেয়েকে নিয়ে এরশাদ নগর এলাকায় স্থানীয় কামাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বুধবার রাত ৩টার দিকে নারগিসের কক্ষে দুর্বৃত্তরা প্রবেশ করে তাকে বটি দিয়ে গলায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

নিহত নারগিস দিনমজুর হিসেবে কাজ করতেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সেটি জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *