বিডি নিউজ ৬৪: জেলার ডাসারে আরিফ রহমান আজাদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত আজাদের স্ত্রী ইয়াসমীন বেগমকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কালকিনি উপজেলার ডাসার থানার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কর্ণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজাদ ওই এলাকার আবু আলম মুন্সীর ছেলে। তিনি পেশায় সাইনবোর্ড, ব্যানারসহ দেয়ালে চিত্র ও লেখার কাজ করতেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ভোরে রাস্তার পাশের ঝোপঝাড়ের মধ্যে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
ডাসার থানার কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করে। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল