জাতীয়

ডাকাতের হাতে প্রবাসীর স্ত্রী খুন

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরে ডাকাতিকালে জাকেরা বেগম (৫২) নামে এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জসিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য পূত্রবধূ শারমিনকে থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকেরা বেগম পূর্ব ধর্মপুর গ্রামের মেন্দি মিয়ার বাড়ির …

বিস্তারিত পড়ুন

ঝগড়াকে কেন্দ্র করে নারীকে অ্যাসিড নিক্ষেপ

বিডি নিউজ ৬৪: হবিগঞ্জের বাহুবলে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে এক নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বাহুবল উপজেলার কাজিহাট গ্রামের আমান উল্লাহর ছেলে মানিক মিয়ার সঙ্গে একই গ্রামের মর্ত্তুজ আলীর ছেলে মিলন মিয়ার বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের …

বিস্তারিত পড়ুন

মানিকগঞ্জের ঘিওরে বাস চাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

 বিডি নিউজ ৬৪: মানিকগঞ্জের ঘিওরে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, দুর্ঘটনায় নিহত দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় …

বিস্তারিত পড়ুন

‘সরকারকে হেয়প্রতিপন্ন করার প্রয়াস চালিয়েছে টিআইবি’

বিডি নিউজ ৬৪: সেবা খাতে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। তারা বলছে, মাত্র ৪৮০ জন লোকের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আজ বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, এ …

বিস্তারিত পড়ুন

রাস্তার পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: জেলার বদলগাছী উপজেলার জিওল নামক স্থানে সড়কের পাশ থেকে জাকুরিয়া পাহান (৩২) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। জাকুরিয়া পাহান উপজেলার জিওল গ্রামের জতিস পাহানের ছেলে। বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জিওল সড়কের পাশে ওই যুবকের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে …

বিস্তারিত পড়ুন

মঙ্গোলিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বিডি নিউজ ৬৪: ১১তম এশিয়া-ইউরোপ সম্মেলনে (আসেম) যোগ দিতে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় উলানবাটরে চেঙ্গিস খান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সফরসঙ্গীরাও সঙ্গে ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের …

বিস্তারিত পড়ুন

ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

বিডি নিউজ ৬৪: পাবনা জেলার ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী ও তার জামাতা পৌর মেয়র গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে, দলীয় সূত্র জানায়, ভূমিমন্ত্রী জেলা আওয়ামী লীগের …

বিস্তারিত পড়ুন

গণমাধ্যমের স্বাধীনতায় মন্ত্রীকে বার্নিকাটের তাগাদা

বিডি নিউজ ৬৪: গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তাগাদা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তিনি এ তাগাদা দেন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমরা গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে আলোচনা করেছি। পৃথিবীর যে কোনো দেশেই গণমাধ্যমে স্বাধীনতার জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে। এ বিষয়ে আমরা …

বিস্তারিত পড়ুন

ফরিদপুরে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ছোটন মারা গেছে

বিডি নিউজ ৬৪: ফরিদপুরে পরিবহনের কাউন্টারে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ছোটন বিশ্বাস ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের বিরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। উল্লেখ্য, সোমবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় নামক স্থানে পরিবহনের কাউন্টার দখলকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী …

বিস্তারিত পড়ুন

শাহজাদপুরে রাস্তা থেকে ককটেল উদ্ধার

বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজল শেখের বাসার একশ গজ দূরে রাস্তার উপর থেকে পরিত্যক্ত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মনিরামপুর বাজারের মুজিব সড়ক থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়। এদিকে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতার বাড়িতে বুধবার রাতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কিন্তু ককটেল …

বিস্তারিত পড়ুন