বিডি নিউজ ৬৪: মানিকগঞ্জের ঘিওরে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, দুর্ঘটনায় নিহত দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল