বিডি নিউজ ৬৪: জেলার বদলগাছী উপজেলার জিওল নামক স্থানে সড়কের পাশ থেকে জাকুরিয়া পাহান (৩২) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। জাকুরিয়া পাহান উপজেলার জিওল গ্রামের জতিস পাহানের ছেলে।
বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জিওল সড়কের পাশে ওই যুবকের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। মৃতদেহের মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যানবাহনের সাথে ধাক্কা লেগে মৃত্যু হতে পারে।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল