শিশু সানজিদার মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার

বিডি নিউজ ৬৪: রাজধানীর দক্ষিণ মহাখালীর ঝিলের পানিতে ডুবে যাওয়ার প্রায় ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শিশু সানজিদার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ারব্রিগেডের ডুবুরিরা ঝিলের পানিতে তলিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করে। বাংলমেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মোজ্জামেল হক।

বুধবার দুপুর আড়াইটার দিকে ঝিলের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ড়ুবে যায় ভ্যানচালক শাহ আলমের মেয়ে সানজিদা। তামিম নামের এক প্রতিবেশী শিশুর সঙ্গে শাক নিয়ে খেলার সময় পানিতে পড়ে যায় সে।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ডুবুরিরা কয়েকঘণ্টা ধরে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। পরে  রাত সাড়ে ১১টার পর উদ্ধার কার্যক্রম স্থগিত করে ফায়ারব্রিগেড। বৃহস্পতিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করে ফায়ারব্রিগ্রেডের ডুবুরিরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাহ আলম ও রুবি আক্তারের চার ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট সানজিদা। দুপুরের খাবার খেয়ে খেলতে যায় সে। এর কিছু সময় পর খেলারসঙ্গী তামিম দৌড়ে এসে তার পানিতে পড়ে যাওয়ার খবর দেয়। তাৎক্ষণিকভাবে কয়েকজন স্থানীয় যুবক পানিতে নেমে খোঁজ করে। কিছু সময় পর সানজিদার জুতা ভেসে ওঠে। কিন্তু তাকে খুঁজে পেতে ব্যর্থ হয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *