বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিডি নিউজ ৬৪:  জেলার মনোহরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বাতাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম জানান, নোয়াখালীগামী নোয়খালী এক্সপ্রেস বাস (ঢাকা মেট্রো-গ ১৪-২২৪৯) এবং কুমিল্লাগামী পণ্যবাহী ট্রাকের (বগুড়া-ট ১১১৪৫৭) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ও বাস জব্দ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *