বিডি নিউজ ৬৪: ২০০৯ সালে প্রখ্যাত নির্মাতা রাজ কুমার হিরানি নির্মাণ করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান অভিনীত বলিউডের সর্বকালের সেরা সিনেমা ‘থ্রি ইডিয়টস’। যে ছবিটি শুধু ভারতেই নয় বিশ্বব্যাপী তুমুল প্রশংসিত হয়েছিল। এরপর ২০১৪ সালে আমিরকে দিয়ে ‘পিকে’ নির্মাণ করেও চারদিকে হইচই ফেলে দেন হিরানি। ‘পিকে’ মুক্তির প্রায় দুই বছর পর তুমুল আলোচিত এই ছবিটি নিয়ে সদ্য জাপানে উড়ে গেলেন …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
জঙ্গি প্রতিরোধে মুক্তিযোদ্ধাদের ঝাড়ু মিছিল
বিডি নিউজ ৬৪: দেশব্যাপী অব্যাহত জঙ্গি হামলা প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা লাঠি ও ঝাড়ু মিছিল করেছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) হেমায়েত বাহিনীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মিছিলটি শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বীর বিক্রম হেমায়েত উদ্দিন, পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক …
বিস্তারিত পড়ুনমানুষের নাক থেকে নতুন এন্টিবায়োটিক তৈরি
বিডি নিউজ ৬৪: মানুষের নাকে যে অসংখ্য ব্যাকটেরিয়া ক্রমাগত যুদ্ধ বিগ্রহ করছে তাদের ওপর পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে নতুন এক ধরনের এন্টিবায়োটিকের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ন্যাচার জার্নালে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নতুন আবিষ্কৃত এই এন্টিবায়োটিক ড্রাগ ‘লুজডুনিন’ মানুষের শরীরে শক্তিশালী ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারবে। জার্মানির তুবিনজেন বিশ্ববিদ্যালয়ের এই গবেষকরা বলেছেন, নতুন এই ড্রাগের প্রবাহমান উৎস হচ্ছে আমাদের মানবদেহ। সর্বশেষ এন্টিবায়োটিক ড্রাগটি আবিষ্কৃত হয়েছিল ১৯৮০ সালে। প্রায় সব …
বিস্তারিত পড়ুনইভটিজিংয়ের মতো আমাকে ‘ডিজিটাল টিজিং’ করা হয়েছে
বিডি নিউজ ৬৪: তথ্যপ্রযুক্তির প্রসার ঘটাতে গিয়ে নানা বাধা ও তাচ্ছিল্যের শিকার হতে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা করি তখন প্রথম দিকে আমাকে ও আমাদের সরকারকে টিজ করা হতো। অথচ এখন দেশ সত্যিকারের ডিজিটালের দিকে এগিয়ে চলেছে। ওই সময় ইভটিজিংয়ের মতো আমাদেরকে ‘ডিজিটাল’ টিজিং শুনতে হতো। বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণিস্থ …
বিস্তারিত পড়ুননেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান গয়েশ্বরের
বিডি নিউজ ৬৪: তারেক রহমান নয়, বিএনপির প্রতিবাদ গণতন্ত্র রক্ষার জন্য- এমন দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সকলকে রাস্তায় যেতে হবে। কারণ, আমাদের ঠিকানা রাস্তা। সুতরাং রাস্তায় থেকে দাবি আদায় করতে হবে।’ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ …
বিস্তারিত পড়ুনমিলানের কাছে হেরে গেল বায়ার্ন
বিডি নিউজ ৬৪: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের খেলায় বুধবার রাতে এসি মিলানের কাছে হেরে গেল বায়ার্ন মিউনিখ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে ড্রয়ে শেষ হওয়া ম্যাচটি টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে নিয়েছে মিলান। শিকাগোর সোলজার স্টেডিয়ামে অনুষ্ঠিত লড়াইয়ের শুরুতেই ধাক্কা খায় বায়ার্ন। খেলার ২৩তম মিনিটে মিলানের এম’বায়া নিয়াংয়ের গোলে পিছিয়ে পড়ে তারা। ছয় মিনিটে ব্যবধানে বাভারিয়ানদের সমতায় ফেরান ফ্রাঙ্ক রিবেরি। ৩৮তম মিনিটে ডেভিড …
বিস্তারিত পড়ুননওয়াজউদ্দিনের ‘আলি’র প্রচারণায় নামছেন সালমান
বিডি নিউজ ৬৪: অভিনয় পেশায় আসার আগে সব সময় খানদের সাথে অভিনয়ের স্বপ্ন দেখতে বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বলিউডে প্রবেশের পর সেই স্বপ্ন খুব দ্রুতই ধরা দেয় তার। ফলে সুপারস্টার সালমান, আমির ও শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অর্জন করেন তিনি। তবে সবচেয়ে বেশি মাখামাখি যেন ভাইজান খ্যাত সালমান খানের সাথেই! সালমানও ভালোবাসেন নওয়াজের অভিনয়। আর তাই নওয়াজের আসন্ন …
বিস্তারিত পড়ুনবিএনপি-জামায়াতের সঙ্গে ঐক্যে দেশ ধ্বংস হবে
বিডি নিউজ ৬৪: জঙ্গি-সন্ত্রাসীদের মদদদাতা বিএনপি-জামায়াতের সঙ্গে ঐক্য করলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শাজাহান খান বলেন, ‘দেশ জুড়ে যে জঙ্গিবাদি কর্মকাণ্ড পরিচালিত হয় তার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার মিত্র জামায়াত। …
বিস্তারিত পড়ুনমৌলভীবাজারে জঙ্গি দমনে বিশেষ নিরাপত্তা
বিডি নিউজ ৬৪: জেলায় আইনশৃঙ্খলা উন্নয়ন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জঙ্গি তৎপরতা বন্ধে বিশেষ নিরাপত্তা ও বিশেষ গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, জুড়ী, বড়লেখা উপজেলাগুলোতে বিশেষভাবে এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র জানায়, পুলিশের পাশাপাশি, র্যাব, গোয়েন্দা কার্যক্রমে পারদর্শী, ডিএসবি কাজে অভিজ্ঞ ও মেধাবী অফিসারদের নিযুক্ত করে গোপনভাবে জঙ্গি …
বিস্তারিত পড়ুনতুরস্কের শতাধিক সংবাদ মাধ্যম বন্ধ
বিডি নিউজ ৬৪: তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর বুধবার শতাধিক সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা ধর্শীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থক বলে পরিচিত ১৭শ সেনা সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সূত্র রয়টার্স। তুরস্ক সরকার বুধবার সবমিলিয়ে ১৩১টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে। এর মধ্যে তিনটি সংবাদ সংস্থা, ১৬টি টিভি চ্যানেল, ৪৫টি পত্রিকা ও ১৫টি ম্যাগাজিন ও …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল