বিডি নিউজ ৬৪: মানুষের নাকে যে অসংখ্য ব্যাকটেরিয়া ক্রমাগত যুদ্ধ বিগ্রহ করছে তাদের ওপর পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে নতুন এক ধরনের এন্টিবায়োটিকের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ন্যাচার জার্নালে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
নতুন আবিষ্কৃত এই এন্টিবায়োটিক ড্রাগ ‘লুজডুনিন’ মানুষের শরীরে শক্তিশালী ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারবে। জার্মানির তুবিনজেন বিশ্ববিদ্যালয়ের এই গবেষকরা বলেছেন, নতুন এই ড্রাগের প্রবাহমান উৎস হচ্ছে আমাদের মানবদেহ।

সর্বশেষ এন্টিবায়োটিক ড্রাগটি আবিষ্কৃত হয়েছিল ১৯৮০ সালে। প্রায় সব এন্টিবায়োটিকই মাটির ব্যাকটেরিয়া থেকে আবিস্কার করা হয়েছে, কিন্তু এবার জার্মান গবেষকরা মানবদেহকে উৎস হিসেবে তাক করেছেন।
সাম্প্রতিক সময়ে অনেক বেশি সংখ্যক রোগের জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে।বিজ্ঞানীরা উপশমের পথ খুঁজছেন। মানুষের নাকের ভেতরে থাকা মাইক্রোবস বেশ কিছু ভয়ঙ্কর প্যাথোজেন হত্যা করতে পারে। এসব প্যাথোজেনের মধ্যে রয়েছে সুপারবাগ এমআরএসএ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল