নওয়াজউদ্দিনের ‘আলি’র প্রচারণায় নামছেন সালমান

বিডি নিউজ ৬৪: অভিনয় পেশায় আসার আগে সব সময় খানদের সাথে অভিনয়ের স্বপ্ন দেখতে বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বলিউডে প্রবেশের পর সেই স্বপ্ন খুব দ্রুতই ধরা দেয় তার। ফলে সুপারস্টার সালমান, আমির ও শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অর্জন করেন তিনি। তবে সবচেয়ে বেশি মাখামাখি যেন ভাইজান খ্যাত সালমান খানের সাথেই! সালমানও ভালোবাসেন নওয়াজের অভিনয়। আর তাই নওয়াজের আসন্ন সিনেমার প্রচারণায় সরাসরি থাকবেন সালমান খান!

বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ভারতের সর্বকালের সেরা সিনেমাগুলোর মধ্যে জায়গা পেয়েছে তার অভিনীত সিনেমা ‘গ্যাংস অব ওয়াসিপুর’। ক্যারিয়ারে প্রশংসিত হয়েছে তার ‘মাঝি দ্য মাউন্টেনম্যান’ ছবিটিও। কিন্তু তারপরেও বলিউডের মূল ধারা সিনেমায় বেশ আগ্রহী নওয়াজ। সুপারস্টার সালমানের সাথে ‘কিক’ সিনেমায় বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছিলেন নওয়াজ। এরপর গেল বছরে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এও সালমানের সঙ্গে দুর্দান্ত দেখিয়েছেন নওয়াজ। যার ফলশ্রতিতেই নওয়াজের আসন্ন সিনেমায় একটি গান গাইবেন সালমান খান। শুধু তাই না, শোনা যাচ্ছে ছবিটির প্রচারণায়ও অংশ নিবেন তিনি।

মুক্তির প্রতীক্ষায় থাকা নওয়াজ অভিনীত আসন্ন ছবির নাম ‘আলি’। এরইমধ্যে শেষ হয়েছে  ছবির শুটিং।এই ছবিতে নওয়াজের বিপরীতে প্রথমবার দেখা যাবে ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসনকে। রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবিটি পরিচালনা করেছেন সুপারস্টার অভিনেতা সালমান খানের ছোট ভাই সোহেল খান।

ভাইয়ের পরিচালনায় ছবি বলেই নয়, নওয়াজের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে বলেই ‘আলি’ ছবিটির প্রচারণায় সালমান অংশ নিবেন বলে ধারনা করা হচ্ছে। সেইসঙ্গে ছবির নাম গান ‘আলি’ গানটিতেও কণ্ঠ দিবেন সালমান।

ইদানিং শুধু অভিনয় নয়, গান গেয়েও বেশ নাম কুড়াচ্ছেন সালমান। বিশেষ করে ‘কিক’ সিনেমায় ‘হ্যাংওভার’ এবং গেল বছরে তার প্রযোজিত ছবি ‘হিরো’তে নাম গান ‘ম্যায় তেরা হিরো’ গেয়ে আলোচনায় আসেন তিনি। এরপর চলতি মাসে মুক্তি পাওয়া তার আরেক ইতিহাস সৃষ্টি করা ছবি ‘সুলতান’-এও সবগুলো গান পরবর্তীতে নিজের মতো করে গেয়ে রেকর্ড করেছেন সালমান।

প্রসঙ্গত, মুক্তির তারিখ ঠিক না হলেও ছবিটি নিয়ে শিগগির প্রচরাণায় নামতে আগ্রহী নির্মাতা সোহেল খান। ছবিতে নওয়াজ ও অ্যামি জ্যাকসন ছাড়াও আছেন সালমানের আরেক ভাই আরবাজ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *