বিডি নিউজ ৬৪: ২০০৯ সালে প্রখ্যাত নির্মাতা রাজ কুমার হিরানি নির্মাণ করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান অভিনীত বলিউডের সর্বকালের সেরা সিনেমা ‘থ্রি ইডিয়টস’। যে ছবিটি শুধু ভারতেই নয় বিশ্বব্যাপী তুমুল প্রশংসিত হয়েছিল। এরপর ২০১৪ সালে আমিরকে দিয়ে ‘পিকে’ নির্মাণ করেও চারদিকে হইচই ফেলে দেন হিরানি। ‘পিকে’ মুক্তির প্রায় দুই বছর পর তুমুল আলোচিত এই ছবিটি নিয়ে সদ্য জাপানে উড়ে গেলেন নির্মাতা হিরানি।
‘থ্রি ইডিয়টস’ ছবিটি চিন জাপানে তুমুল প্রশংসিত হয়েছিল। সেইসাথে বক্স অফিসেও তুমুল বাণিজ্য করেছিল। ভারতীয় আর কোনো সিনেমা এর আগে এতোটা বাণিজ্য করেতে পারেনি। জাপানে ‘থ্রি ইডিয়টস’-এর এমন সাফল্যের পর আবারও জাপানিদের আমন্ত্রণে নিজের অন্যতম সেরা সিনেমা ‘পিকে’ নিয়ে সূর্যদয়ের দেশে উড়ে গেলেন হিরানি!
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘পিকে’ সিনেমাটি বলিউডের ইতিহাসে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। আর ইতিহাস সৃষ্টি করা সেই ছবিটি নিয়ে এবার আমির ভক্ত জাপানি দর্শকের আমন্ত্রণে সেখানে সিনেমাটি নিয়ে গেলেন হিরানি।
‘পিকে’ নিয়ে জাপানে যাওয়ার প্রসঙ্গে রাজ কুমার হিরানি বলেন, এরআগে জাপানে ‘থ্রি ইডিয়টস’ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখেছি। সেখানে তাই ‘পিকে’ নিয়ে যাওয়াটাও আমার জন্য বিশেষ উত্তেজনার। ‘পিকে’ দেখার পর সেখানের দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপক্ষায় আছি। আশা করছি আগের মতোই জাপানের দর্শকরা ছবিটিকে ভালোবাসবেন।
শুধু ‘পিকে’ রিলিজ উপলক্ষ্যেই জাপান যাচ্ছেন না হিরানি। বরং সেখানে এই সময়ের তরুণ নির্মাতা এবং অভিনেতা অভিনেত্রীদের সাথেও সাক্ষাৎ করবেন তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল