বিডি নিউজ ৬৪: দেশব্যাপী অব্যাহত জঙ্গি হামলা প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা লাঠি ও ঝাড়ু মিছিল করেছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) হেমায়েত বাহিনীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মিছিলটি শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বীর বিক্রম হেমায়েত উদ্দিন, পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামচুল হক, বর্তমান ডেপুটি কমান্ডার মুজিবুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।
এতে বীর বিক্রম হেমায়েত উদ্দিন বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে রাইফেল হাতে নিয়ে এ দেশকে হানাদার মুক্ত করেছি। এখন হাতে লাঠি ও ঝাড়ু তুলে নিয়েছি দেশকে জঙ্গি মুক্ত করার জন্য।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল