বিডি নিউজ ৬৪: আবারো বোমা ফাটালেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ সংক্ষেপে আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছেন। মাত্র কদিন আগেই তিনি তার এই প্রতিদ্বন্দ্বীকে ডেভিল ‘শয়তান’ বলে সমালোচিত হয়েছিলেন। বুধবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাকার সময় ট্রাম্প বলেন,‘আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে তার (হিলারি) পুরস্কার পাওয়া উচিত।’ …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
প্রধানমন্ত্রী কার্যালয়ে এপিএ চুক্তি বৃহস্পতিবার
বিডি নিউজ ৬৪: সরকারের ৪৮টি মন্ত্রণালয়/বিভাগের ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হবে বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এর আগে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার) মো. মহউদ্দিন থানসহ প্রশাসনের …
বিস্তারিত পড়ুনফাইনালের অপেক্ষা বাড়লো সাকিবের জ্যামাইকার
বিডি নিউজ ৬৪: জিতলেই ফাইনাল, এই সমীকরণ নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম প্লে-অফে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমেছিল জ্যামাইকা তালাওয়াস। সেটা আর হলো কোথায়? উল্টো ম্যাচটিতে ৪ উইকেটের ব্যবধানে হেরে ফাইনালের জন্য অপেক্ষা বাড়ল সাকিব আল হাসানের দলের। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান তোলে জ্যামাইকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ …
বিস্তারিত পড়ুনসামনের বেঞ্চে বসায় ছাত্রীকে প্রহার, শিক্ষক বহিষ্কার
বিডি নিউজ ৬৪: সেনবাগ উপজেলায় ইসরাত জাহান রিমু (১২) নামে এক ছাত্রীকে শ্রেণি কক্ষে সামনের বেঞ্চে বসায় পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রী পিটানো শিক্ষক বেলায়েত হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকের মাধ্যমে ওই শিক্ষককে বহিষ্কার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বহিষ্কৃত বেলায়েত হোসেন সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। স্থানীয় সূত্রে …
বিস্তারিত পড়ুনসেই রিয়ালের কাছে হারলো আনচেলত্তির বায়ার্ন
বিডি নিউজ ৬৪: রিয়াল মাদ্রিদের হাঁড়ির খবর ভালোই জানেন বায়ার্ন মিউনিখের কোচ কার্লো আনচেলত্তি। বছর দুয়েক আগে রিয়ালের কোচ ছিলেন তিনি। তখন আনচেলত্তির সহকারীর ভূমিকায় ছিলেন রিয়ালের বর্তমান কোচ জিনেদিন জিদান। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে খেলায় ফরাসি কিংবদন্তির অধীনে থাকা সেই রিয়ালের কাছে হারলো আনচেলত্তির বায়ার্ন। পরাজয়ের ব্যবধানটা খুব বেশি না, ১-০ গোলে। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্টে এটি রিয়ালের দ্বিতীয় জয়। ৩ …
বিস্তারিত পড়ুনসাকিবদের হারিয়ে সিপিএলের ফাইনালে গায়ানা
বিডি নিউজ ৬৪: ব্যাট হাতে ৪ বলে ২ রান। ৪ ওভার বোলিংয়ে ২০ রান। উইকেট নেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দারুণ গুরুত্বপূর্ণ প্লে-অফের লড়াইয়ে এই হলো সাকিব আল হাসানের পারফরম্যান্স। পরিস্থিতি বিবেচনায় বোলিংটা চমৎকার। একটি ক্যাচ না পড়লে আরো ভালো কিছু হতে পারতো। তবে সব মিলিয়ে সাকিবের মেধা ও ম্যাচের গুরুত্ব বিবেচনায় খুব উল্লেখ্য কিছু না। গায়ানা আ্যামাজন ওয়ারিয়র্সকে হারাতে …
বিস্তারিত পড়ুনআবারও দুজন নিহতের ঘটনায় উত্তাল কাশ্মীর
বিডি নিউজ ৬৪: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার রাতে সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে দুই বেসামরিক নাগরিক। প্রায় মাসব্যাপি দীর্ঘ সহিংসতা ও ধর্মঘট প্রতিবাদের মধ্যে নতুন করে এ নিহতের ঘটনা ঘটল। এ ঘটনার প্রতিবাদে বুধবার প্রতিবাদে জ্বলে উঠেছে কাশ্মীর। পুলিশ জানিয়েছে, হাজার হাজার মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছে। এ সময় আন্দোলনকারীরা ভারতবিরোধী স্লোগান দিচ্ছিলেন। এ অঞ্চলের মূল শহর শ্রীনগর ও …
বিস্তারিত পড়ুনমনপুরায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত
বিডি নিউজ ৬৪: মনপুরা উপজেলার ইউনিয়নের চৌমহনী বাজারসংলগ্ন ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় পাঁচ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কলাতলী চর, ঢালচর, চরনিজাম, চরশামসুদ্দিন চরের চারপাশে কোনো বেড়িবাঁধ না থাকায় এসব চরাঞ্চল প্লাবিত হচ্ছে। মানুষের বসতভিটা জোয়ারের পানিতে ডুবে গেছে। রান্না-বান্না করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেঘনায় জোয়ারের পানি …
বিস্তারিত পড়ুনজীবনে যেসব আশা কখনোই করা উচিত নয়
বিডি নিউজ ৬৪: কিছু আশা আপনার জীবনে দূরাশা হয়েই থাকবে। জীবনে বড় হওয়ার জন্য নানা বিষয়ে আশা কিংবা প্রত্যাশা করা যেতেই পারে। কিন্তু সব বিষয় যে আশা অনুযায়ী চলবে এমন কোনো কথা নেই। একইভাবে কিছু বিষয়ে প্রত্যাশা করা উচিত নয়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু প্রত্যাশা, যা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। ১. জীবন হওয়া উচিত ন্যায্য আমরা …
বিস্তারিত পড়ুনবেনাপোল সীমান্তে ১৮ বাংলাদেশি নারী-পুরুষ আটক
বিডি নিউজ ৬৪: যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে ফেরার সময় ১৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের সাদিপুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে চার নারী, দুই শিশু রয়েছে। আটকদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে। …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল