বিডি নিউজ ৬৪: জিতলেই ফাইনাল, এই সমীকরণ নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম প্লে-অফে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমেছিল জ্যামাইকা তালাওয়াস। সেটা আর হলো কোথায়? উল্টো ম্যাচটিতে ৪ উইকেটের ব্যবধানে হেরে ফাইনালের জন্য অপেক্ষা বাড়ল সাকিব আল হাসানের দলের।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান তোলে জ্যামাইকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ক্রিস গেইল। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন রোভমান পাওয়েল। কুমার সাঙ্কাকারার ব্যাট থেকে আসে ২০ রান। সাকিব করতে সক্ষম হন মোটে ২ রান। গায়ানার পক্ষে ৩ উইকেট নিয়ে সেরা বোলার রিয়াদ এমরিট।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল