মিলানের কাছে হেরে গেল বায়ার্ন

বিডি নিউজ ৬৪: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের খেলায় বুধবার রাতে এসি মিলানের কাছে হেরে গেল বায়ার্ন মিউনিখ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে ড্রয়ে শেষ হওয়া ম্যাচটি টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে নিয়েছে মিলান।

শিকাগোর সোলজার স্টেডিয়ামে অনুষ্ঠিত লড়াইয়ের শুরুতেই ধাক্কা খায় বায়ার্ন। খেলার ২৩তম মিনিটে মিলানের এম’বায়া নিয়াংয়ের গোলে পিছিয়ে পড়ে তারা। ছয় মিনিটে ব্যবধানে বাভারিয়ানদের সমতায় ফেরান ফ্রাঙ্ক রিবেরি। ৩৮তম মিনিটে ডেভিড আলবার লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আনচেলোত্তির দল।

দ্বিতীয়ার্ধে এসে ফের খেই হারিয়ে ফেলে বায়ার্ন। ৪৯ ও ৬১ মিনিটে যথাক্রমে বারতোলাচ্ছি ও কুকার গোলে পুনরায় পিছিয়ে পড়ে জার্মান দলটি। ৯০ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে বাভারিয়ানদের সমতা এনে দেন রিবেরি (৩-৩)।

এরপর টাইব্রেকারে গড়ানো ম্যাচটিতে পেনাল্টিতে গোল করে নিতে ব্যর্থ হন বায়ার্নের খেলোয়াড় রাফিনহা। এরপর মিলানের পাঁচ জন খেলোয়াড় লক্ষ্যভেদ করলে বাকি শটটি নিতে হয়নি বায়ার্নকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *