বিডি নিউজ ৬৪: আর্জেন্টাইন কোচ মাউরিসিও পোচেতিনোর অধীনের ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার ভালো করছে এবং আগামীতে ক্লাবটি শিরোপা জিততে বলে মনে করেন চেলসির সাবেক তারকা ফার্নান্তো টরেস। গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের কাছাকাছি ছিল টটেনহ্যাম। কিন্তু শেষের দিকে সাফল্য ধরে রাখতে পারেনি। ফলে শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ১১ পয়েন্ট কমে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছিল। …
বিস্তারিত পড়ুনসিনিয়র করেসপন্ডেন্ট
সাংবাদিক হত্যায় বরিশালে ২ জনের মৃত্যুদণ্ড
বিডি নিউজ ৬৪: জেলার মুলাদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনির রাঢ়ী হত্যা মামলার রায়ে ৩ আসামির মধ্যে দুজনের ফাঁসি এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা ১১টায় আসামিদের উপস্থিতিতে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ সুদীপ্ত রায় এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-আলাউদ্দিন রাঢ়ী ও তার ছোট ছেলে রাসেল রাঢ়ী। বেকসুর খালাস পেয়েছেন আলাউদ্দিন রাঢ়ীর বড় ছেলে সোহাগ রাঢ়ী।’ মামলার …
বিস্তারিত পড়ুনতারেকের সাজার প্রতিবাদে মতিঝিলে ছাত্রদলের বিক্ষোভ
বিডি নিউজ ৬৪: মুদ্রাপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে মতিঝিলের হিরাঝিল হোটেলের সামনে থেকে এ মিছিলটি শুরু হয় হয়। এরপর মিছিলটি মধুমিতা সিনেমা হল ঘুরে শাপলা চত্বরের কাছে আসলে পুলিশী বাধায় তা পণ্ড …
বিস্তারিত পড়ুনকল্যাণপুরে অভিযান : নিহতদের ৮ জনের পরিচয় মিলেছে
বিডি নিউজ ৬৪: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৯ জনের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. হাসান নিহত সহযোগীদের নাম জানিয়েছে। এরা হলেন- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির এবং তাপস। একজনের নাম জানাতে পারেনি চিকিৎসাধীন হাসান। মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে আস্তানা হিসেবে ব্যবহৃত ৫ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে অভিযান …
বিস্তারিত পড়ুনপশ্চিমাদের অপহরণের আহ্বান জাওয়াহিরির
বিডি নিউজ ৬৪: মুসলিম নারী ও পুরুষদের কারাগার থেকে মুক্তি না দেয়ার আগ পর্যন্ত বিশেষত পশ্চিমাদের অপহরণ করার আহ্বান জানিয়েছেন বিশ্বের বহুল আলোচিত সন্ত্রাসী সংগঠন আলকায়েদার প্রধান আয়মন আল জাওয়াহিরি। সম্প্রতি এক অডিও সাক্ষাতকারে জাওয়াহিরি পশ্চিমাদের ইসলামের শত্রু বলে আখ্যা দিয়ে এমন আহ্বান জানান। পশ্চিমা দেশগুলোর কারাগারে অন্তরীন থাকা বিভিন্ন মুসলিম নারী ও পুরুষকে মুক্তি দেয়ার প্রশ্নে এই প্রথম আলকায়েদার …
বিস্তারিত পড়ুনমানিকগঞ্জের চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযানে আটক ৩
বিডি নিউজ ৬৪: জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি, বাঘুটিয়া, জিয়নপুর ও বাঁচামরা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে জঙ্গি এবং সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে র্যাব-৪, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান চালাচ্ছে। মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, সারাদেশে বিশেষ করে চরাঞ্চলে জঙ্গিরা প্রশিক্ষণ ও আশ্রয় নিয়েছে। এ কারণে চরাঞ্চল বিশেষ গুরুত্ব …
বিস্তারিত পড়ুননবিতে কর্মকর্তা পরিষদ নির্বাচন ৩১ জুলাই
বিডি নিউজ ৬৪: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নবি) কর্মকর্তা পরিষদের নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই আওয়ামী লীগের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের আরো একটি বিদ্রোহী প্যানেল ঘোষণা করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে তাদের কোনো তালিকা পাওয়া যায়নি। গতকাল সোমবার পরিষদের বর্তমান সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে …
বিস্তারিত পড়ুননতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা
বিডি নিউজ ৬৪: মার্চে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেয়ার পর প্রথম মুদ্রানীতি ঘোষণা করেছেন ফজলে কবির। এটি চলতি (২০১৬-১৭) অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য ঘোষিত মুদ্রানীতি। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে গভর্নর মুদ্রানীতিটি ঘোষণা করেন। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়িয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন গভর্নর। বিস্তারিত আসছে…
বিস্তারিত পড়ুনডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিনি সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলা, যেখানে জনগণের সেবা সুনিশ্চিত হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাওয়ার এ ধারা আরো বহুদুর নিয়ে যেতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা …
বিস্তারিত পড়ুনব্রাহ্মণবাড়িয়া থেকে জাকিয়ার লাশ এনে চাঁদপুরে দাফন
বিডি নিউজ ৬৪: দীর্ঘ ৭ মাস পর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে গৃহবধূ জাকিয়ার লাশ চাঁদপুরে এনে দাফন করা হয়েছে। গত ২৫ জুলাই ব্রাহ্মণবাড়ি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমার উপস্থিতিতে জাকিয়ার লাশ উত্তোলন করে চাঁদপুর মডেল থানা পুলিশের এসআই নিজাম উদ্দিন ভূঁইয়া। পরে জাকিয়ার ছোট বোন পাপিয়ার কাছে লাশ হস্তান্তর করা হয়। রাতেই চাঁদপুর শহরের মাদরাসা রোড়স্থ মুসলিম কবরস্থানে এনে …
বিস্তারিত পড়ুন
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল